থাই-কাম্বোডিয়া সীমান্তে সংঘর্ষ

দক্ষিণাঞ্চলীয় ত্রাত প্রদেশে কারফিউ জারি করল থাইল্যান্ড

কম্বোডিয়ার সঙ্গে চলমান সংঘর্ষের জেরে দক্ষিণ-পূর্ব ত্রাত প্রদেশে কারফিউ জারি করেছে থাইল্যান্ড। এর আগে গতকাল শনিবার প্রতিবেশী থাইল্যান্ডের সঙ্গে সব সীমান্ত পারাপার বন্ধের ঘোষণা দিয়েছে কম্বোডিয়া। খবর রয়টার্স।

থাই সরকার জানিয়েছে, এ কারফিউ ত্রাত প্রদেশের পাঁচটি জেলায় কার্যকর হয়েছে। সেখানকার বাসিন্দারা সন্ধ্যা ৭টা থেকে সকাল ৫টা পর্যন্ত বাড়ির বাইরে বের হতে পারবেন না। এদিকে সাকেও প্রদেশে আগে জারি করা কারফিউও এখনো কার্যকর রয়েছে।

গতকাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন থাইল্যান্ড-কম্বোডিয়া পুনরায় যুদ্ধবিরতি কার্যকরে রাজি হয়েছে। এ ঘোষণার কয়েক ঘণ্টা পরই সীমান্তে গোলাগুলি, হামলা ও পাল্টা হামলা শুরু হয়। রোববার সকালে যুদ্ধবিমান, কামান ও ভারী অস্ত্র ব্যবহার করে ব্যাপক সংঘর্ষে জড়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশ।

এ সংঘাতের মূল কারণ দুই দেশের ৮০০ কিলোমিটার (৫০০ মাইল) যৌথ সীমারেখা নিয়ে দীর্ঘদিনের বিরোধ। ঔপনেবিশ আমলে ভাগ করা সীমান্তবর্তী কিছু অঞ্চল নিজেদের বলে দাবি করছে দুই দেশই। এরই মধ্যে গত মে মাসে থাই সেনাদের হামলায় নিহত হন এক কম্বোডিয়ান সেনা। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। চলতি বছর বেশ কয়েকবার সংঘর্ষে জড়িয়েছে তারা। এ লড়াইয়ে এখন পর্যন্ত অন্তত ২৫ জন সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছে প্রায় পাঁচ লাখ মানুষ।

আরও