দাবানল ও রেকর্ড তাপদাহের কবলে ফ্রান্সের বোর্দো শহর, আগুন খুব কাছাকাছি পৌঁছে গেছে

বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হচ্ছে

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ গিরোন্দের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় জানান, ফ্রান্স দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে কঠিন ও নজিরবিহীন দাবানলের মুখোমুখি হয়েছে। লান্দেসের ছোট একটি আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও গিরোন্দে লড়াই এখনও অব্যাহত রয়েছে। তাপমাত্রা ও বাতাস বাড়ায় পরিস্থিতি আরো জটিল হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

ইউরোপজুড়ে নতুন তাপপ্রবাহের মধ্যে ভয়াবহ দাবানলের মুখে পড়েছে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর বোর্দো। শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে আগুন পৌঁছে যাওয়ায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার প্রস্তুতি শুরু করেছে স্থানীয় প্রশাসন। এরই মধ্যে ফ্রান্স ও স্পেনে কয়েক লাখ মানুষকে আগেই নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। খবর বিবিসি।

স্পেনের আভিলা অঞ্চলের সান মার্টিন দে ভালদেইগ্লেসিয়াসে দাবানল। ছবি: রয়টার্স

বোর্দোর মেয়র থমাস কাজেনাভ জানান, পরিস্থিতি আরো খারাপ হলে বিপুলসংখ্যক মানুষকে আশ্রয় দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে। ফ্রান্সে এখন পর্যন্ত প্রায় ২ লাখ ২০ হাজার এবং স্পেনে ১ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। মাদ্রিদের পশ্চিমে স্পেনের কয়েকটি দাবানল এখনো নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ গিরোন্দের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় জানান, ফ্রান্স দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে কঠিন ও নজিরবিহীন দাবানলের মুখোমুখি হয়েছে। লান্দেসের ছোট একটি আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও গিরোন্দে লড়াই এখনো অব্যাহত রয়েছে। তাপমাত্রা ও বাতাস বাড়ায় পরিস্থিতি আরো জটিল হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

চেস্তা শহরের মেয়র জেরোম স্তেফ জানান, শুধু তার এলাকাতেই ১৭ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। এখন পর্যন্ত ৪২ হাজার হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে এবং ধ্বংস হয়েছে ২৪০টি বাড়ি। আগুনের গতি কিছুটা কমলেও বাতাসের পরিবর্তন বা উড়ন্ত অঙ্গার থেকে নতুন করে আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

ফ্রান্সের গিরোন্দে অঞ্চলে আগুনে বিপর্যস্ত এলাকা নিয়ন্ত্রণ এবং পরিস্থিতি সামাল দিতে কাজ করছেন ফরাসি ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: রয়টার্স

ফরাসি সরকার জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে দেশে ১ লাখ ১৬ হাজার হেক্টরের বেশি এলাকা পুড়েছে এবং ১৩ হাজার ৫৬৬টি দাবানলের ঘটনা ঘটেছে।

কর্তৃপক্ষের দাবি, প্রতি ১০টির মধ্যে ৯টি আগুন মানুষের অসাবধানতায় লাগে, যদিও কিছু ঘটনায় ইচ্ছাকৃত অগ্নিসংযোগের প্রমাণও মিলেছে। এ ঘটনায় ৬ জুলাই থেকে ১৬২ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপে তাপমাত্রা বৈশ্বিক গড়ের তুলনায় দ্বিগুণ হারে বাড়ছে। এর ফলে তাপপ্রবাহ, পানির সংকট ও দাবানলের ঝুঁকি ক্রমেই বাড়ছে।

আরও