ভারতের সামরিক অভিযানের জবাবে পাকিস্তান ‘অপারেশন সিঁদুর’-এর অংশ হিসেবে জম্মু, পাঞ্জাব ও রাজস্থানে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানায়, হামলা প্রতিহত করতে অত্যাধুনিক এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহার করা হয়েছে। এতে একটি পাকিস্তানি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ভারত।
এদিকে এ হামলার ঘটনায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরজুড়ে ব্ল্যাকআউটের ঘটনা ঘটেছে।