জাতিসংঘে চিঠি দিয়ে যুক্তরাষ্ট্রের আত্মরক্ষার যুক্তিকে প্রত্যাখ্যান করেছে ইরান

বুধবার (২৫ জুন) জাতিসংঘে দেয়া আনুষ্ঠানিক চিঠিতে ইরানের প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি নিরাপত্তা পরিষদের বৈঠকে অস্ত্র বিস্তার রোধ নিয়ে যুক্তরাষ্ট্র যে অভিযোগ ও দাবি তুলেছে, তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন।

যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনায় যে হামলা চালিয়েছে, তার প্রতিবাদ জানিয়ে ইরান জাতিসংঘে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। যুুক্তরাষ্ট্রের 'আত্মরক্ষার অধিকার' সংক্রান্ত যুক্তিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। খবর আল জাজিরা।

বুধবার (২৫ জুন) জাতিসংঘে দেয়া আনুষ্ঠানিক চিঠিতে ইরানের প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি নিরাপত্তা পরিষদের বৈঠকে অস্ত্র বিস্তার রোধ নিয়ে যুক্তরাষ্ট্র যে অভিযোগ ও দাবি তুলেছে, তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন।

ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানায়, জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি ওই চিঠিতে উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্র তার হামলার পক্ষে জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ ব্যবহার করে আত্মরক্ষার যে যুক্তি দাঁড় করিয়েছে, তা আন্তর্জাতিক আইনের স্পষ্ট অপব্যাখ্যা।

ইরাভানি বলেন, এ হামলা ছিল ইরানের সার্বভৌমত্বের ওপর সরাসরি লঙ্ঘন এবং এটি শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের বৈশ্বিক নীতিমালার বিরোধী। তিনি এটিকে জাতিসংঘ সনদের মৌলিক চেতনার সঙ্গে সাংঘর্ষিক বলেও অভিহিত করেন।

আরও