সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৫

সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি হামলায় পাঁচজন ইরানি নাগরিক নিহত হয়েছে।

সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি হামলায় পাঁচজন ইরানি নাগরিক নিহত হয়েছে। শনিবার চালানো এ হামলায় ইরানের আধাসামরিক গার্ডের ব্যবহৃত একটি ভবন ধ্বংস হয়। সিরিয়া ও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর এপি।

সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, মাজেহের পশ্চিম দামেস্কে অবস্থিত ভবনটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি সেনাবাহিনী থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, এ হামলার কয়েক ঘণ্টা পর দক্ষিণ লেবাননের বন্দর শহর টায়ারের কাছে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় দুজন নিহত হয়, যার মধ্যে একজন হিজবুল্লাহ সদস্য ছিল। 

ইরানভিত্তিক সংবাদমাধ্যম নুর নিউজে বলা হয়, দামেস্কে নিহতদের মধ্যে দুজন সিরিয়ায় গার্ডের অভিযানকারী কুদস ফোর্সের গোয়েন্দা উপজেনারেল সাদেগ ওমিদজাদেহ ও তার ডেপুটি হজ গোলাম। 

ইরানের আধাসামরিক গার্ডের বিবৃতিতে জানানো হয়, নিহত পাঁচজন হলেন হজতুল্লাহ ওমিদভার, আলী আগাজাদেহ, হোসেইন মোহাম্মদী, সাঈদ করিমি ও মোহাম্মদ আমিন সামাদি। বিবৃতিতে তারা কোন পদে ছিল তা জানানো হয়নি। তথ্যের পার্থক্যের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও