১৪টি নতুন পারমাণবিক চুল্লি নির্মাণের ঘোষণা ফ্রান্সের

জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে এবং কার্বন নিরপেক্ষ দেশ গড়তে ২০৫০ সাল নাগাদ ১৪টি নতুন পারমাণবিক চুল্লি নির্মাণের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। এর মধ্য দিয়ে নিজ দেশে পারমাণবিক শিল্পে ‘নব জাগরণ’ ঘটবে বলে মনে করেন তিনি। খরব দ্য গার্ডিয়ান।

জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে এবং কার্বন নিরপেক্ষ দেশ গড়তে ২০৫০ সাল নাগাদ ১৪টি নতুন পারমাণবিক চুল্লি নির্মাণের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। এর মধ্য দিয়ে নিজ দেশে পারমাণবিক শিল্পে ‘নব জাগরণ’ ঘটবে বলে মনে করেন তিনি। খরব দ্য গার্ডিয়ান।

ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শিল্পসমৃদ্ধ শহর বেলফোর্টে এক সম্মেলনে যোগ দিয়ে নিজ বক্তব্যে দেশের প্রযুক্তিগত উৎকর্ষতার প্রশংসা করেন মাখোঁ। এ সময় দেশটির পারমাণবিক শিল্পের পুনর্জন্ম ঘটানো দরকার বলে তিনি জানান।

ফ্রান্সের বিদ্যুতের চাহিদার ৭০ শতাংশ আছে আনবিক শক্তি থেকে। ১৯৭০ সালে থেকেই ফরাসি অর্থনীতির মূলে রয়েছে কম খরচের পারমাণবিক শক্তি। তবে পুরনো মডেল প্রতিস্থাপন করে নতুন প্রজন্মের চুল্লি স্থাপনের উদ্যোগ নেয়া হলেও অতিরিক্ত খরচ আর বিলম্বের জন্য সামনে এগোতে পারেনি।

প্রেসিডেন্ট মাখোঁ বলেন, তাদের পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা কঠোরতা এবং পেশাদারিত্বের ক্ষেত্রে তুলনাহীন। আর নতুন চুল্লি নির্মাণের সিদ্ধান্ত দেশটির উন্নতি এবং বিজ্ঞান ও প্রযুক্তির ওপর আত্মবিশ্বাসের প্রতিফলন।

পারমাণবিক চুল্লি ছাড়াও সৌরশক্তি এবং উপকূলীয় বাতাসের শক্তির উন্নয়নে ব্যাপক কাজ করা হবে বলেও ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট। তিনি বলেন, পরবর্তী কয়েক দশকে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে আনতে পুনর্ব্যবহারযোগ্য এবং পারমাণবিক শক্তির ব্যবহার বাড়ানো ছাড়া ফ্রান্সের আর কোনো উপায় নেই।

পরিবেশ সংক্রান্ত সমস্যাগুলো সম্পর্কে ফরাসি নাগরিকদের উদ্বেগ ক্রমেই বাড়ছে। পাশাপাশি বিদ্যুৎসহ দ্রব্যমূল্যের বৃদ্ধিতে নাগরিকদের বাড়তে থাকা অসন্তোষ নিয়েও সচেতন মধ্যপন্থী প্রেসিডেন্ট মাখোঁ। এসব বিষয় বিবেচনায় রেখেই আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রচারণা চালাবেন তিনি। প্রচারণায় পারমাণবিক চুল্লির বিষয়টিও স্থান পাবে বলে মনে করা হচ্ছে।

ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থীরা মাঁখোর এ সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। তাদের মতে, পারমাণবিক চুল্লি নির্মাণের মাধ্যমে বিদ্যুতের ওপর দেশটির ‘সার্বভৌমত্ব’ গড়ে উঠবে। তবে দেশটির বামপন্থী প্রার্থীরা এ সিদ্ধান্তে আপত্তি তুলেছেন এবং নতুন চুল্লি নির্মাণের ব্যয় ও জটিলতা নিয়ে সতর্ক করেছেন।

অন্যদিকে স্বাস্থ্যঝুঁকির বিষয়টি সামনে এনেছেন পরিবেশবাদীরা। তাদের মতে, পারমাণবিক চুল্লি থেকে নির্গত প্রাণঘাতী তেজষ্ক্রিয় বর্জ্য কয়েক হাজার বছর পর্যন্ত সক্রিয় থাকতে পারে।

আরও