মধ্যপ্রাচ্য উত্তেজনা:

জর্ডান, লেবাননের পর এবার আকাশসীমা উন্মুক্ত করল সিরিয়া

ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টা হামলার জেরে সাময়িকভাবে আকাশসীমা বন্ধ রাখার পর শনিবার আবারো আকাশপথ খুলে দিয়েছে সিরিয়া। এর আগে বেসামরিক উড়োজাহাজ চলাচলের জন্য আকাশপথ খুলেছে জর্ডান ও লেবানন।

ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টা হামলার জেরে সাময়িকভাবে আকাশসীমা বন্ধ রাখার পর শনিবার (১৪ জুন) আবারো আকাশপথ খুলে দিয়েছে সিরিয়া। এর আগে বেসামরিক উড়োজাহাজ চলাচলের জন্য আকাশপথ খুলেছে জর্ডান ও লেবানন। খবর গালফ নিউজ।

এই তিনটি দেশই ইসরায়েলের প্রতিবেশী। তবে কেবল জর্ডানের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক রয়েছে।

জর্ডানের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান হাইথাম মিস্তো এক বিবৃতিতে জানান, ‘শনিবার স্থানীয় সময় সকাল ৭টা ৩০ থেকে জর্ডান তার আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে।’

লেবাননের পরিবহনমন্ত্রী ফায়েজ রাসামনি জানান, শনিবার সকাল ১০টা থেকে তাদের আকাশসীমাও পুনরায় চালু হয়েছে।

আর সিরিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষও দেশটির আকাশপথ বেসামরিক বিমানের জন্য খুলে দেয়ার ঘোষণা দিয়েছে।

সিরিয়া দীর্ঘদিন ধরে ইরানের মিত্র বাশার আল-আসাদের অধীনে শাসিত হয়ে আসছিল। তবে ২০২৪ সালের ডিসেম্বরে আসাদের পতনের পর দেশটির নেতৃত্বে এসেছে সাবেক বিদ্রোহীরা।

লেবাননে ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর ব্যাপক উপস্থিতি রয়েছে, যারা ২০২৪ সালের শেষ দিকে ইসরায়েলের সঙ্গে এক ভয়াবহ যুদ্ধে পরাজিত হয়। ওই যুদ্ধের পর একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। যার আওতায় হিজবুল্লাহকে তাদের অস্ত্রসমর্পণ ও ইসরায়েল সীমান্তবর্তী অঞ্চল থেকে সরে যাওয়ার কথা বলা হয়েছে।

এমন এক সময় এ তিনটি দেশ আকাশসীমা পুনরায় চালু করল, যখন মধ্যপ্রাচ্যজুড়ে নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত অস্থির হয়ে পড়েছে। ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনার প্রভাব আঞ্চলিক বেসামরিক বিমান চলাচলেও পড়েছে।

আরও