ইরান যুদ্ধের প্রেক্ষাপটে পাকিস্তানিদের ‘অন অ্যারাইভাল’ ভিসা স্থগিত কাতারের

পাকিস্তান দূতাবাস তাদের বিবৃতিতে জানিয়েছে, বর্তমান পরিস্থিতির কারণে কাতারে পৌঁছে ভিসা নেয়ার সুবিধা আপাতত বন্ধ রয়েছে

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যে পাকিস্তানি নাগরিকদের জন্য ‘অন অ্যারাইভাল’ বা পৌঁছানোর পর ভিসা দেয়ার সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে কাতার। দেশটিতে অবস্থিত পাকিস্তানি দূতাবাস বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। খবর ইন্ডিয়া টুডে।

পাকিস্তান দূতাবাস তাদের বিবৃতিতে জানিয়েছে, বর্তমান পরিস্থিতির কারণে কাতারে পৌঁছে ভিসা নেয়ার সুবিধা আপাতত বন্ধ রয়েছে। তাই পাকিস্তানি নাগরিকদের ভ্রমণের আগে যথাযথ ভিসা সংগ্রহ করার পরামর্শ দেয়া হয়েছে। নইলে ভোগান্তিতে পড়তে হতে পারে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে পাকিস্তান দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে

দূতাবাসের বিবৃতিতে আরো বলা হয়, উদ্ভূত পরিস্থিতির কারণে কাতার সরকার এ সাময়িক বিধিনিষেধ আরোপ করেছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে।

আরও