মার্কিন মুদ্রায় এর পরিমাণ প্রায় ৯৬ বিলিয়ন বা ৯ হাজার ৬০০ কোটি ডলার। জাপানের অর্থ মন্ত্রণালয় গত শুক্রবার এ তথ্য জানায়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৩০ জুলাই থেকে ২৬ আগস্টের মধ্যে মুদ্রাবাজারে হস্তক্ষেপ করে জাপানের কেন্দ্রীয় ব্যাংক। মূল লক্ষ্য হলো বিনিময় হারের বড় ধরনের ওঠানামার কারণে অর্থনীতির ক্ষতি কমানো।
সম্প্রতি ডলারের বিপরীতে ইয়েনের দর দুর্বল হয়ে পড়ে। গত মাসে এক ডলারের বিপরীতে ইয়েনের দর ১৬৩ দশমিক ৯৯-এ নেমে যায়। ১৯৮৬ সালের পর এটিই ছিল সর্বনিম্ন। এর পর ৩১ জুলাই ইয়েন কিনে বাজারে হস্তক্ষেপ করে জাপান ও যুক্তরাষ্ট্র। খবর জাপান টুডে