যুক্তরাষ্ট্র এখনই ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে না চাওয়ায় হতাশ নেতানিয়াহু

ইরানের পরমাণু স্থাপনাগুলো ধ্বংস করলেও ইসরায়েল দীর্ঘমেয়াদে নিরাপদ হবে না। তিনি বলেন, ইরান আবারও তার সামরিক সক্ষমতা পুনর্গঠন করতে পারবে ও গাজা বা অন্যান্য নিরাপত্তা সমস্যা থেকেই যাবে।

বিশ্বের ‘সর্বশ্রেষ্ঠ’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থাকার পরও ইরানের বিমান হামলার কাছে অসহায় হয়ে পড়ছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে আরও কয়েক সপ্তাহ সময় নিতে চাওয়ায় গভীরভাবে হতাশ হয়েছে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার জোট। এমনটিই জানিয়েছেন ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের কলামিস্ট গিডিয়ন লেভি।

লেভি বলেন, বর্তমান বাস্তবতায় ট্রাম্প যদি সত্যিই অপেক্ষা করেন ও এটা যদি ‘কৌশলগত বিভ্রান্তি’ না হয়ে থাকে, তাহলে যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানোর সম্ভাবনা প্রতিনিয়তই কমছে।

গিডিয়ন লেভির মতে, ইরানের পরমাণু স্থাপনাগুলো ধ্বংস করলেও ইসরায়েল দীর্ঘমেয়াদে নিরাপদ হবে না। তিনি বলেন, ইরান আবারও তার সামরিক সক্ষমতা পুনর্গঠন করতে পারবে ও গাজা বা অন্যান্য নিরাপত্তা সমস্যা থেকেই যাবে।

আরও