মার্কিন সতর্কতার পর ভেনেজুয়েলায় একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

এফএএ-এর নোটিশে বলা হয়েছে, ভেনেজুয়েলার ভেতর ও আশপাশে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে এবং সামরিক তৎপরতা বৃদ্ধির কারণে সব উচ্চতার বিমান চলাচল ঝুঁকিতে পড়তে পারে।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) সতর্কবার্তার পর শনিবার ভেনেজুয়েলা থেকে ছাড়ার কথা থাকা তিনটি আন্তর্জাতিক এয়ারলাইনের ফ্লাইট বাতিল হয়েছে। গল (ব্রাজিল), আভিয়াঙ্কা (কলম্বিয়া) ও ট্যাপ এয়ার পর্তুগালের ফ্লাইট বাতিল নিশ্চিত করেছে ফ্লাইটরাডার২৪ ও কারাকাসের সিমন বলিভার মাইকেতিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের তথ্য। খবর এপি।

কলম্বিয়ার এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, মাইকেতিয়া অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ও সামরিক কর্মকান্ড বেড়ে যাওয়ায় ‘সম্ভাব্য ঝুঁকি’ দেখা দিয়েছে।

ট্যাপ এয়ার পর্তুগাল জানায়, শনিবার ও মঙ্গলবারের ফ্লাইট স্থগিতের কারণ হলো, মার্কিন কর্তৃপক্ষের তথ্যমতে ভেনেজুয়েলার আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত নয়। স্পেনের ইবেরিয়া সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারাকাসগামী ফ্লাইট বন্ধ রাখবে বলে জানিয়েছে।

তবে কোপা এয়ারলাইন্স ও উইঙ্গো শনিবার নির্ধারিত ফ্লাইট পরিচালনা করেছে।

আরো পড়ুন: ভেনেজুয়েলায় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: রয়টার্স

এফএএ-এর নোটিশে বলা হয়েছে, ভেনেজুয়েলার ভেতর ও আশপাশে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে এবং সামরিক তৎপরতা বৃদ্ধির কারণে সব উচ্চতার বিমান চলাচল ঝুঁকিতে পড়তে পারে। সাম্প্রতিক মাসগুলোতে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতি দেখা গেছে—এর মধ্যে রয়েছে নৌবাহিনীর সবচেয়ে বড় বিমানবাহী রণতরী, অন্তত আটটি যুদ্ধজাহাজ এবং এফ-৩৫ যুদ্ধবিমান।

ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, লাতাম এয়ারলাইন্সের রোববারের বোগোতাগামী ফ্লাইটটিও বাতিল হয়েছে।

আরও