বিধ্বস্ত উড়োজাহাজে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানী

তিনি লন্ডনে তার মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন।

ভারতে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত যাত্রীদের মধ্যে ছিলেন বিজেপি নেতা ও গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানী। খবর এনডিটিভি।

আসন তালিকা অনুযায়ী, ৬৮ বছর বয়সী বিজয় রূপানী এয়ার ইন্ডিয়া ফ্লাইটের ২ডি (2D) আসনে ছিলেন। তিনি লন্ডনে তার মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১ যাত্রা শুরুর কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের ওই উড়োজাহাজে মোট ২৪২ জন আরোহী ছিলেন।

আরও