লোহিত সাগর ও উপসাগরে জাহাজে হামলা, নিহত ৩

বাব এল-মান্দেব প্রণালিতে মিশরের মালিকানাধীন 'তিহামাহ' নামের একটি ছোট পণ্যবাহী জাহাজে সন্দেহভাজন হুথি হামলায় তিন ক্রু সদস্য প্রাণ হারান। নিহতদের মধ্যে দুইজন পাকিস্তানি ও একজন ইন্দোনেশীয় নাগরিক। গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর হুথি হামলায় বেসামরিক জাহাজে এটিই প্রথম প্রাণহানির ঘটনা।

লোহিত সাগরের কৌশলগত বাব এল-মান্দেব প্রণালিতে একটি ছোট পণ্যবাহী জাহাজে ইরান-সমর্থিত হুথিদের সম্ভাব্য হামলায় তিনজন ক্রু সদস্য নিহত হয়েছেন বলে সূত্র জানিয়েছে। তবে হুথিরা এ হামলার দায় স্বীকার করেনি। অন্যদিকে পাকিস্তানের উপকূলে মার্কিন সামরিক বাহিনীর সম্ভাব্য হামলায় একটি কনটেইনার জাহাজ ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর রয়টার্স।

সূত্র জানায়, বাব এল-মান্দেব প্রণালিতে মিশরের মালিকানাধীন 'তিহামাহ' নামের একটি ছোট পণ্যবাহী জাহাজে সন্দেহভাজন হুথি হামলায় তিন ক্রু সদস্য প্রাণ হারান। নিহতদের মধ্যে দুইজন পাকিস্তানি ও একজন ইন্দোনেশীয় নাগরিক। গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর হুথি হামলায় বেসামরিক জাহাজে এটিই প্রথম প্রাণহানির ঘটনা।

ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা 'অ্যামব্রে' জানিয়েছে, ইয়েমেনের পেরিম দ্বীপের উত্তর-পূর্বে নোঙ্গর করা অবস্থায় জাহাজটিতে এ হামলা চালানো হয়। যুক্তরাজ্যের সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা 'ভ্যানগার্ড' জানিয়েছে, হামলার পর ইয়েমেনি বাহিনী উদ্ধারে এগিয়ে গেলে তারাও গুলিবর্ষণের শিকার হয়।

অন্যদিকে, ওমান উপসাগরে পাকিস্তানের উপকূল থেকে ৭১ নটিক্যাল মাইল দূরে পানামার পতাকাবাহী কনটেইনার জাহাজ 'ভেলা নোভা'য় মার্কিন হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, অঞ্চলটিতে ইরান-সংযুক্ত জাহাজের ওপর আরোপিত মার্কিন অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে জাহাজটির রাডারে আঘাত হানা হয়। এপ্রিল থেকে এ পর্যন্ত মার্কিন বাহিনীর হাতে এটি আক্রমণের শিকার হওয়া ১২তম জাহাজ এটি।

যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাডভোকেসি গ্রুপ 'ইউনাইটেড এগেইনস্ট নিউক্লিয়ার ইরান' (ইউএএনআই)-এর জ্যেষ্ঠ উপদেষ্টা চার্লি ব্রাউন জানান, ভারত ও মালয়েশিয়ার যেসব বন্দরে ইরান-সংযুক্ত ট্যাঙ্কার নোঙর করে, সম্প্রতি ভেলা নোভা সেগুলোতে যাতায়াত করেছিল। এতে বোঝা যায়, ইরান-সংশ্লিষ্ট সমুদ্রপথে নজরদারি মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে।

হামলা ও সামুদ্রিক অবরোধের কারণে বিশ্ববাণিজ্যের অন্যতম প্রধান রুট লোহিত সাগর ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল আশঙ্কাজনক হারে কমেছে। কেপলারের তথ্যানুযায়ী, বাব এল-মান্দেব প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক সময়ের তুলনায় ৫০ শতাংশের বেশি হ্রাস পেয়েছে। অন্যদিকে হরমুজ প্রণালি দিয়ে যুদ্ধের আগে প্রতিদিন ১৩০ থেকে ১৪০টি জাহাজ চলাচল করলেও বর্তমানে তা নেমে এসেছে মাত্র ৬টিতে।

আরও