মেক্সিকোয় ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১৩, আহত প্রায় ১০০

মেক্সিকোর উপসাগরীয় অঞ্চল থেকে প্রশান্ত মহাসাগরের দিকে যাত্রা করা ‘ইন্টারওশেনিক’ ট্রেনটি ওহাকার নিজান্দা শহরের কাছে বাঁক নেয়ার সময় লাইনচ্যুত হয়। নৌবাহিনীর তথ্যমতে, ট্রেনটিতে ২৪১ জন যাত্রী এবং ৯ জন ক্রু সদস্য ছিলেন।

মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওহাকা রাজ্যে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরোও প্রায় ১০০ যাত্রী। মেক্সিকান নৌবাহিনীর পক্ষ থেকে এই হতাহতের খবর নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসি।

মেক্সিকোর উপসাগরীয় অঞ্চল থেকে প্রশান্ত মহাসাগরের দিকে যাত্রা করা ‘ইন্টারওশেনিক’ ট্রেনটি ওহাকার নিজান্দা শহরের কাছে বাঁক নেয়ার সময় লাইনচ্যুত হয়। নৌবাহিনীর তথ্যমতে, ট্রেনটিতে ২৪১ জন যাত্রী এবং ৯ জন ক্রু সদস্য ছিলেন।

দুর্ঘটনার পর প্রকাশিত ছবিতে দেখা গেছে, ট্রেনটি রেললাইন থেকে ছিটকে গিয়ে একটি পাহাড়ের ঢালে আংশিক ঝুলে আছে। উদ্ধারকর্মীরা সেখান থেকে যাত্রীদের উদ্ধারে কাজ করছেন।

এই দুর্ঘটনায় মোট ৯৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৩৬ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম জানিয়েছেন, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। নৌবাহিনীর সচিবসহ উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করেছেন। ওহাকার গভর্নর সলোমন জারা ক্রুজ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তায় রাজ্য এবং কেন্দ্রীয় সংস্থাগুলো একযোগে কাজ করছে।

আরও