ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক বেশ ভালো, কিন্তু সমস্যা শুল্ক আরোপ: ট্রাম্প

অন্যান্য দেশ দশকের পর দশক ধরে আমাদের বিরুদ্ধে শুল্ক ব্যবহার করেছে। এখন আমাদের পালা। ইইউ, চীন, ব্রাজিল, ভারত, মেক্সিকো এবং কানাডা-এরা সবাই আমাদের পণ্যে অনেক বেশি শুল্ক আদায় করে। ভারত আমাদের গাড়িতে ১০০ শতাংশের বেশি শুল্ক আদায় করে, যা খুবই অন্যায্য।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারতের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক রয়েছে কিন্তু সমস্যা একটাই। আর সেটা হলো, ভারত বিশ্বের সর্বোচ্চ শুল্ক আদায়কারী দেশগুলোর মধ্যে একটি, যা যুক্তরাষ্ট্রের জন্য একটি সমস্যা। ব্রেইবার্ট নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, আমি মনে করি, তারা সম্ভবত এ শুল্ক উল্লেখযোগ্য হারে কমাবে। তবে ২ এপ্রিল থেকে আমরা তাদের ওপর সেই একই শুল্ক আরোপ করব, যা তারা আমাদের পণ্য থেকে আদায় করে থাকে।

এদিকে, ট্রাম্পের এই মন্তব্য ভারত-মার্কিন বাণিজ্য সম্পর্কে নতুন উত্তেজনার সৃষ্টি করতে পারে। বিশেষ করে, ভারত যদি শুল্ক কমানোর দিকে না যায়, তবে দুই দেশের মধ্যে বাণিজ্য সংঘাত আরো তীব্র হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সাক্ষাৎকারে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ভারতের উদাহরণ টেনে বলেন মার্কিন প্রেসিডেন্ট বলেন, যাদেরকে আমাদের বন্ধু বলে মনে হয়, যেমন ইইউ, তারা বাণিজ্যে আমাদের সঙ্গে খুব খারাপ আচরণ করে। ভারতকেও সবাই মিত্র হিসেবে মনে করে, কিন্তু তারাও আমাদের পণ্যে উচ্চ শুল্ক আদায় করে। তিনি বলেন, অন্যান্য দেশ দশকের পর দশক ধরে আমাদের বিরুদ্ধে শুল্ক ব্যবহার করেছে। এখন আমাদের পালা। ইইউ, চীন, ব্রাজিল, ভারত, মেক্সিকো এবং কানাডা-এরা সবাই আমাদের পণ্যে অনেক বেশি শুল্ক আদায় করে। ভারত আমাদের গাড়িতে ১০০ শতাংশের বেশি শুল্ক আদায় করে, যা খুবই অন্যায্য।

আরও