ভেনিজুলায় হামলা ও স্ত্রীসহ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেয়ার পর দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বিরোধীদলীয় নেত্রী ও শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদোকে সমর্থনের কথা ভেবে দেখছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসি।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মাচাদোকে সমর্থনের বিষয়ে ট্রাম্প বলেন, আমরা বিষয়টি ভেবে দেখছি। আপনারা জানেন, তাদের একজন ভাইস প্রেসিডেন্ট রয়েছেন। আমি জানি না সেখানে কি ধরনের নির্বাচন হয়েছিল। তবে মাদুরোকে নির্বাচিত করার প্রক্রিয়া ছিল গণতন্ত্রের জন্য অসম্মানজনক।
তিনি আরো বলেন, মাদুরোকে আটকের মধ্য দিয়ে একটি বার্তা দেয়া হচ্ছে। সেটি হলো, আমরা আর কোনো কিছু আমাদের ওপর চাপিয়ে দিতে দেব না।
তিনি অভিযোগ করেন, মাদকদ্রব্যের কারণে যুক্তরাষ্ট্র প্রতি বছর হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে। আমরা আর এটা হতে দেব না।