তিন সপ্তাহ বাড়ল ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি
ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি তিন সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ইসরায়েল ও লেবাননের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকটি ‘খুব ভালো হয়েছে!’
ইসরায়েলি হামলায় একের পর এক লেবাননি বসতি ধ্বংস হয়েছে। ছবি: রয়টার্স
ওয়াশিংটনের ওভাল অফিসে অনুষ্ঠিত ওই বৈঠকে ট্রাম্প নিজে উপস্থিত ছিলেন। তার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এবং লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিচেল ইসা।
সূত্র: এফটি