ভেনিজুয়েলা সীমান্তে নিরাপত্তা জোরদার করছে কলম্বিয়া

এক্সে দেয়া এক পোস্টে পেত্রো বলেন, স্থানীয় সময় ভোর ৩টায় শুরু হওয়া জরুরি জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি জানান, সীমান্তজুড়ে শরণার্থীদের ব্যাপক ঢল নামার সম্ভাবনা থাকলে তা মোকাবেলায় কলম্বিয়া সব ধরনের সহায়তা প্রস্তুত রাখছে।

ভেনিজুয়েলায় সম্প্রতি মার্কিন হামলাকে কেন্দ্র করে দেশটির সঙ্গে নিজেদের সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করছে কলম্বিয়া। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে পেত্রো বলেন, স্থানীয় সময় ভোর ৩টায় শুরু হওয়া জরুরি জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি জানান, শরণার্থীদের ব্যাপক ঢল নামার সম্ভাবনা থাকলে তা মোকাবেলায় কলম্বিয়া সব ধরনের মানবিক ও সহায়তা সক্ষমতাও প্রস্তুত রাখা হয়েছে।

পেত্রো আরো বলেন, ভেনিজুয়েলায় অবস্থিত কলম্বিয়ার দূতাবাস কার্যক্রম চালু রেখেছে। সেখানে অবস্থানরত কলম্বীয় নাগরিকদের সহায়তা দেয়া হচ্ছে। এ ছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে এরই মধ্যে কলম্বিয়া অংশীদার দেশগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছে, যাতে পরিষদের বৈঠক ডাকা যায়।

আরও