হিমালয়ে তুষারধসে সাত পর্বতারোহীর মৃত্যু

দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। উদ্ধার হেলিকপ্টারটি দোলাখার না গাঁও এলাকায় অবতরণ করে। স্থানটি ইয়ালুং রি বেস ক্যাম্প থেকে প্রায় পাঁচ ঘণ্টার হাঁটার পথ। তবে খারাপ আবহাওয়া ও দুর্গম পার্বত্য অবস্থানের কারণে উদ্ধার অভিযান চালাতে বড় ধরনের সমস্যা হচ্ছে।

নেপালের উত্তর-পূর্বাঞ্চলে হিমালয়ের একটি পর্বতে ভয়াবহ তুষারধসে অন্তত সাতজন পর্বতারোহী নিহত হয়েছেন। আহত হয়েছে আরো আটজন। নিহতদের মধ্যে পাঁচজন বিদেশী ও দুইজন নেপালি গাইড। খবর বিবিসি।

সোমবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে দোলাখা জেলার ইয়ালুং রি পর্বতের বেস ক্যাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে অভিযাত্রী সংস্থা সেভেন সামিট ট্রেক্স।

সংস্থাটির চেয়ারম্যান মিংমা শেরপা জানিয়েছেন, উদ্ধারকারীরা দুইজনের মরদেহ উদ্ধার করেছেন। ধারণা করা হচ্ছে, বাকি পাঁচজনের মরদেহ এখনো তুষারের নিচে চাপা পড়ে আছে। মরদেহগুলো হয়তো তুষারের ১০ থেকে ১৫ ফুট নিচে রয়েছে। তাই উদ্ধারে সময় লাগতে পারে বলেও জানিয়েছেন তিনি।

নিহতদের মধ্যে দুইজন ইতালীয়, একজন কানাডীয়, একজন জার্মান, একজন ফরাসি ও দুইজন নেপালি গাইড ছিলেন। আহতদের রাজধানী কাঠমান্ডুতে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।

দোলাখা জেলার পুলিশ প্রধান জানিয়েছেন, দুর্ঘটনার সময় দলটি ইয়ালুং রি পর্বত আরোহনের প্রস্তুতি নিচ্ছিল। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। উদ্ধার হেলিকপ্টারটি দোলাখার না গাঁও এলাকায় অবতরণ করে। স্থানটি ইয়ালুং রি বেস ক্যাম্প থেকে প্রায় পাঁচ ঘণ্টার হাঁটার পথ। তবে খারাপ আবহাওয়া ও দুর্গম পার্বত্য অবস্থানের কারণে উদ্ধার অভিযান চালাতে বড় ধরনের সমস্যা হচ্ছে।

এদিকে, পশ্চিম নেপালের প্যানবারি পর্বতে নিখোঁজ দুই ইতালীয় পর্বতারোহীকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। নিখোঁজ স্টেফানো ফাররোনাতো ও আলেসান্দ্রো কাপুতো ছিলেন তিন সদস্যের একটি দলে। গত সপ্তাহে স্থানীয় গাইডসহ আটকা পড়েন তারা। দলের আরেক সদস্য ভেলটার পারলিনোকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

আরও