ইসরায়েলের হাইফার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইরানের

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা সব ধরনের আক্রমণ মোকাবেলায় প্রস্তুত এবং জনগণের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতির আরো অবনতি হলে হাইফায় সাময়িকভাবে জনসাধারণ চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হতে পারে।

ইসরায়েলের হাইফা শহরের কিছু অংশের বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইরান। জীবনহানির আশঙ্কা রয়েছে উল্লেখ করে বুধবার সন্ধ্যায় এ সতর্কতা জারি করা হয়।

গত এক সপ্তাহে ইরানের পক্ষ থেকে একাধিকবার ইসরায়েলের হাইফা শহরে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, অধিকাংশ হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে, তবে কিছু ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

হাইফা ইসরায়েলের একটি প্রধান উপকূলীয় শহর। এটি একটি গুরুত্বপূর্ণ বন্দর ও শিল্পাঞ্চল হিসেবেও পরিচিত। বর্তমানে শহরজুড়ে উচ্চ নিরাপত্তা সতর্কতা জারি রয়েছে। জরুরি আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে।

আরও