বন্ডি সৈকত ট্র্যাজেডি: ১৫ জন নিহত হয়েছেন বাবা-ছেলের গুলিতে

পুলিশ এই হামলাকে টার্গেটেড ইহুদিবিদ্বেষী সন্ত্রাসী আক্রমণ বলে বর্ণনা করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১০ মিনিট ধরে হামলা চলে। নিহতদের বয়স ১০ থেকে ৮৭ বছরের মধ্যে। আরো ৪০ জন হাসপাতালে ভর্তি, যাদের মধ্যে দুই পুলিশ সদস্যও রয়েছেন।

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সৈকতে ইহুদিদের হানুক্কা উৎসবে বন্দুক হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। অস্ট্রেলীয় পুলিশ জানিয়েছে, হামলাকারী ছিলেন বাবা ও ছেলে। ৫০ বছর বয়সী বাবা ঘটনাস্থলেই নিহত হন, আর তার ২৪ বছর বয়সী ছেলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। খবর রয়টার্স।

রোববার সন্ধ্যায় সমুদ্রতীরের একটি পার্কে আয়োজিত ইহুদিদের ‘হানুক্কা বাই দ্য সী’ অনুষ্ঠানে প্রায় ১ হাজার মানুষ উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১০ মিনিট ধরে হামলা চলে। নিহতদের বয়স ১০ থেকে ৮৭ বছরের মধ্যে। আরো ৪০ জন হাসপাতালে ভর্তি, যাদের মধ্যে দুই পুলিশ সদস্যও রয়েছেন।

পুলিশ এই হামলাকে টার্গেটেড ইহুদিবিদ্বেষী সন্ত্রাসী আক্রমণ বলে বর্ণনা করেছে। হামলাকারীদের একজন বৈধ অস্ত্রের লাইসেন্সধারী ছিলেন এবং তিনি একাধিক আগ্নেয়াস্ত্রের মালিক।

হামলার সময় আহমেদ আল আহমেদ নামে ৪৩ বছর বয়সী এক ফল ব্যবসায়ী অবিশ্বাস্য সাহসিকতার পরিচয় দেন। ভিডিও ফুটেজে দেখা যায়, তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে একজন সশস্ত্র হামলাকারীকে ধাক্কা মেরে তার হাত থেকে বন্দুক কেড়ে নেন। তার এই সাহসিকতা বহু মানুষের জীবন বাঁচিয়েছে বলে মনে করা হচ্ছে। আহমেদ আল আহমেদ নিজেও গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। তার চিকিৎসার জন্য ব্যাপক অর্থ সংগ্রহ হয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ঘটনাটিকে ‘খাঁটি সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়ে ইহুদি সম্প্রদায়ের পাশে থাকার অঙ্গীকার করেছেন। যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ বিভিন্ন দেশের নেতারা হামলার নিন্দা জানিয়েছেন।

১৯৯৬ সালের পর এটি অস্ট্রেলিয়ার সবচেয়ে ভয়াবহ এলোপাতাড়ি গুলির ঘটনা। দেশজুড়ে শোক পালন করা হচ্ছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরও