ইসরায়েলের জন্য অনেক সুযোগ সৃষ্টি করেছে ইরান যুদ্ধ: নেতানিয়াহু

নেতানিয়াহু বলেন, আমি আপনাদের জানাতে চাই, এই বিজয়ের পর অনেক নতুন সুযোগ তৈরি হয়েছে। প্রথমত, জিম্মিদের উদ্ধারের সুযোগ। অবশ্যই আমাদের গাজা সমস্যা সমাধান করতে হবে। হামাসকে পরাজিত করতে হবে। তবে আমি মনে করি আমরা দুটি কাজই সফলভাবে করতে পারব।

ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ ইসরায়েলের জন্য বেশ কিছু সুযোগ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর মধ্যে প্রথমটি হলো প্রথম ধাপ হচ্ছে গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্ত করা। খবর রয়টার্সের।

স্থানীয় সময় রোববার (২৯ জুন) ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের এক নিরাপত্তা স্থাপনা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

নেতানিয়াহু বলেন, আমি আপনাদের জানাতে চাই, এই বিজয়ের পর অনেক নতুন সুযোগ তৈরি হয়েছে। প্রথমত, জিম্মিদের উদ্ধারের সুযোগ। অবশ্যই আমাদের গাজা সমস্যা সমাধান করতে হবে। হামাসকে পরাজিত করতে হবে। তবে আমি মনে করি আমরা দুটি কাজই সফলভাবে করতে পারব।

এই বক্তব্যকে স্বাগত জানিয়েছে এখনও গাজায় আটকে থাকা ৫০ জিম্মির মুক্তির জন্য প্রচারকারীরা। তারা বলেছে, ২০ মাস পর প্রধানমন্ত্রী অবশেষে জিম্মিদের মুক্তিকে শীর্ষ অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন—এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তবে ইসরায়েলের ধারণা, ওই ৫০ জিম্মির মধ্যে মাত্র ২০ জন জীবিত আছেন ।

আরও