ফ্রান্সে ইহুদিবিদ্বেষ ইস্যুতে মার্কিন রাষ্ট্রদূতকে তলব

মন্ত্রণালয় আরো জানায়, কুশনারের মন্তব্য আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং কূটনৈতিক নীতি অনুযায়ী অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে গণ্য হয়। তাদের ভাষ্য, ‘এ ধরনের মন্তব্য ফ্রান্স-যুক্তরাষ্ট্র মৈত্রীর মানহানি ঘটায় এবং দুই মিত্র দেশের মধ্যে যে আস্থার সম্পর্ক থাকা উচিত তা ক্ষুণ্ন করে।‘

ফ্রান্সে ইহুদিবিদ্বেষ দমনে ব্যর্থতার অভিযোগ এনে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁকে লেখা এক খোলা চিঠির পর মার্কিন রাষ্ট্রদূত চার্লস কুশনারকে তলব করেছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত রোববার দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত ওই চিঠিতে কুশনার ফ্রান্সের ইসরায়েলবিরোধী অবস্থান ও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পরিকল্পনার সমালোচনা করেন।

তিনি লেখেন, ‘ইসরায়েলের বিরুদ্ধে প্রকাশ্য বক্তব্য ও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার পদক্ষেপ চরমপন্থীদের উৎসাহিত করে, সহিংসতা বাড়ায় এবং ফ্রান্সে ইহুদিদের জীবনের নিরাপত্তা বিপন্ন করে। আজকের পৃথিবীতে ইহুদিবিদ্বেষ আর ইহুদিবিরোধীতা এক ও অভিন্ন।‘

কুশনারের বক্তব্যের জবাবে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘রাষ্ট্রদূতের এই অভিযোগ গ্রহণযোগ্য নয়। ফ্রান্স ইহুদিবিদ্বেষ মোকাবেলায় সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।‘

মন্ত্রণালয় আরো জানায়, কুশনারের মন্তব্য আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং কূটনৈতিক নীতি অনুযায়ী অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে গণ্য হয়। তাদের ভাষ্য, ‘এ ধরনের মন্তব্য ফ্রান্স-যুক্তরাষ্ট্র মৈত্রীর মানহানি ঘটায় এবং দুই মিত্র দেশের মধ্যে যে আস্থার সম্পর্ক থাকা উচিত তা ক্ষুণ্ন করে।‘

অন্যদিকে, মার্কিন পররাষ্ট্র দফতর রাষ্ট্রদূতের বক্তব্যের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। পররাষ্ট্র দফতরের মুখপাত্র টমি পিগট বলেন, ‘রাষ্ট্রদূত কুশনার ফ্রান্সে যুক্তরাষ্ট্র সরকারের প্রতিনিধি হিসেবে দারুণ কাজ করছেন এবং তিনি আমাদের জাতীয় স্বার্থ এগিয়ে নিচ্ছেন।‘

ইসরায়েল গাজায় ২০ লাখ ফিলিস্তিনির ওপর ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। প্রতিদিনই বহু মানুষ নিহত হচ্ছে এবং খাদ্য অবরোধে ক্ষুধায় জর্জরিত জনতা বিপর্যস্ত। ফ্রান্সসহ কয়েকটি পশ্চিমা দেশ সম্প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। এ পদক্ষেপে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন না হলেও ইসরায়েল ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ হয়েছে।

এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও ফ্রান্সের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির উদ্যোগকে ইহুদিবিদ্বেষের সঙ্গে যুক্ত করে চিঠি পাঠিয়েছিলেন। ফরাসি প্রেসিডেন্ট কার্যালয় সেটিকে ‘অশোভন ও ভ্রান্ত’ বলে প্রত্যাখ্যান করে।

আরও