ফুকুশিমার তেজস্ক্রিয় পানি সমুদ্রে ছাড়বে জাপান

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ফুকুশিমার তেজস্ক্রিয় পানি সমুদ্রে ছাড়বে জাপান।

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ফুকুশিমার তেজস্ক্রিয় পানি সমুদ্রে ছাড়বে জাপান। সম্প্রতি দেশটির মন্ত্রিসভার বৈঠকে ধ্বংসপ্রাপ্ত বিদ্যুৎকেন্দ্রটির তেজস্ক্রিয় পানি শোধন করে সমুদ্রে নিষ্কাশনের অনুমোদন দেয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বছর প্রায় ১০ লাখ টন তেজস্ক্রিয় পানি সমুদ্রে ছাড়বে জাপান সরকার। খবর রয়টার্স।

জাপানের মন্ত্রিপরিষদের সদস্য হিরোকাজু মাতসুনো বলেন, আমরা চলতি বছরের বসন্ত কিংবা গ্রীষ্মেই পানি সমুদ্রে ফেলব বলে আশা করছি। ২০১১ সালের ভয়াবহ এক ভূমিকম্প সুনামিতে বিধ্বস্ত কেন্দ্রটি থেকে তেজস্ক্রিয় পানি সমুদ্রে ছাড়ার বিষয়টি ২০২১ সালে প্রথম অনুমোদন দেয় জাপান সরকার। 

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় ২০২২ সালের জুলাইয়ে বলেছিল, কর্তৃপক্ষ পানি অবমুক্ত করা নিরাপদ বলে মনে করছে। এসব পানিতে থাকা আইসোটোপ অপসারণের জন্য শোধন করা হবে।

বিশেষজ্ঞরা বলছেন, ধরনের পানি শোধন করা হলেও হাইড্রোজেনের আইসোটোপ ট্রিটিয়ামের উপস্থিতি থেকে যাবে। ট্রিটিয়ামের মাত্রা বেশি থাকলে তা মানুষের জন্য ক্ষতিকর হতে পারে। তাই সমুদ্রে ছাড়ার আগে ট্রিটিয়ামের বিপজ্জনক মাত্রা নিচে নামাতে হবে।

চীন, দক্ষিণ কোরিয়াসহ প্রতিবেশী দেশগুলো বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। স্থানীয় ফিশিং ইউনিয়নও পদক্ষেপের বিরোধিতা করছে। জেলেদের আশঙ্কা, এটা করলে ওই অঞ্চলের সামুদ্রিক খাবারের ওপর আস্থা হারাবে মানুষ।

আরও