সমঝোতা ভঙ্গের অভিযোগ, ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, দেশটির জ্বালানি তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞায় ‘অস্থায়ী ছাড়’ বাতিল করার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের ১০ নম্বর শর্তের সুস্পষ্ট লঙ্ঘন করেছে।

যুদ্ধবিরতির মধ্যে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরান হামলা চালিয়েছে—এমন অভিযোগ তুলে পাল্টা হামলার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সেন্টকম এ তথ্য নিশ্চিত করেন। খবর আল জাজিরা।

সেন্টকম জানায়, তাদের বাহিনী ধারাবাহিক শক্তিশালী হামলা শুরু করেছে। একটি আন্তর্জাতিক জলপথে নিরীহ বেসামরিক নাবিকবোঝাই বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করার পরিপ্রেক্ষিতে ইরানকে কঠোর মূল্য দিতে হামলা চালানো হচ্ছে। এক্স পোস্টে আরো বলা হয়েছে, হরমুজ প্রণালিতে চলাচলকারী তিনটি বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের হামলার জবাবে মার্কিন হামলা চালানো হয়েছে। ইরানের এ আগ্রাসন ছিল ‘অযৌক্তিক, বিপজ্জনক এবং যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন’।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, দেশটির জ্বালানি তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞায় ‘অস্থায়ী ছাড়’ বাতিল করার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের ১০ নম্বর শর্তের সুস্পষ্ট লঙ্ঘন করেছে। এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সমঝোতা স্মারক সইয়ের ২০ দিনের কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র শর্তের সুস্পষ্ট লঙ্ঘন করল। এতে প্রমাণিত হয়, মার্কিন প্রশাসনকে কখনোই বিশ্বাস করা যায় না।

আরও