একটি টিকটক ভিডিও অবসরের নিশ্চয়তা দিল ওয়ালমার্ট কর্মীকে

৮২ বছর বয়সী মার্কিন প্রবীণ ওয়ারেন মেরিয়ন গত সপ্তাহেও ছিলেন একজন ওয়ালমার্ট ক্যাশিয়ার। তবে গতকাল সোমবার

৮২ বছর বয়সী মার্কিন প্রবীণ ওয়ারেন মেরিয়ন গত সপ্তাহেও ছিলেন একজন ওয়ালমার্ট ক্যাশিয়ার। তবে গতকাল সোমবার (৯ জানুয়ারি) বিবিসির শিরোনাম হয়েছেন এই বৃদ্ধ। সংবাদমাধ্যমটি বলেছে, গত সপ্তাহে এক টিকটক ভিডিওর সূত্রে এক লাখ ৮ হাজার ৬৮২ ডলারের একটি চেক উপহার পেয়েছেন তিনি।

রোরি ম্যাককার্টি নামে একজন ক্ষুদ্র উদ্যোক্তা এই বৃদ্ধকে ওয়ালমার্ট আউটলেটে কঠিন পরিশ্রম করতে দেখে একটি তহবিল গঠনের সিদ্ধান্ত নেন। মেরিয়নকে নিয়ে টিকটকে একটি ভিডিও পোস্ট করেন ম্যাককার্টি। এ আহ্বানে সাড়া দেন তার ত্রিশ লাখ ফলোয়ার। গত মাসে ভিডিওটি পোস্ট করার পর থেকেই লাখ লাখ লোক মেরিয়নকে সাহায্য করতে শুরু করেন। 

ম্যাককার্টি টিকটক ভিডিওতে বলেছিলেন, বিপত্নীক সাবেক এ নৌবাহিনীর সদস্যকে সবার সাহায্য করা উচিত, কারণ এই বৃদ্ধ সামান্য বেতনে একটি ওয়ালমার্ট স্টোরে ঘণ্টার পর ঘণ্টা কাজ করেন। অথচ বার্ধক্যে তার নিজের পছন্দের কাজগুলো করার কথা। 

এদিকে গত সপ্তাহেই মেরিয়ন চাকরিতে তার শেষ দিনটি কাটিয়েছেন। সাবেক কর্মস্থলের সহকর্মীরাও একটি আনন্দঘন বিদায় দিয়েছেন তাকে। চেক হাতে পাওয়ার পর এই অশীতিপর বৃদ্ধের প্রথম শব্দ ছিল ‘‌ওয়াও’। 

এই টাকা দিয়ে এখন তিনি বাড়িভাড়া পরিশোধ করবেন এবং ফ্লোরিডায় তার সন্তানদের দেখতে যাওয়ার টিকেট কাটবেন। 

আরও