যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন

শেষ মুহূর্তের প্রচারণায় বাইডেন-ট্রাম্প

অর্থনৈতিক অস্থিরতার মধ্যে আগামীকাল মঙ্গলবার মার্কিন মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে প্রচারাভিযানে নেমেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উভয়ই গণতন্ত্র নিয়ে ভবিষ্যত উদ্বেগ দূর করতে ভোটারদের কাছে ভোট চেয়েছেন।

অর্থনৈতিক অস্থিরতার মধ্যে মার্কিন মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার। এই নির্বাচনকে সামনে রেখে প্রচারাভিযানে নেমেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উভয়ই গণতন্ত্র নিয়ে ভবিষ্যৎ উদ্বেগ দূর করতে ভোটারদের কাছে ভোট চেয়েছেন।

মধ্যবর্তী এ নির্বাচনে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসন এবং সিনেটের ৩৫ আসনের জন্য ভোটাভুটি হবে।

বিবিসি জানায়, প্রচারাভিযানে বাইডেন ও ওবামা এই নির্বাচনকে ‘গণতন্ত্রের জন্য লড়াই’ আখ্যা দিয়েছেন। এ ছাড়া ট্রাম্প দেশের নিরাপত্তা ও সুরক্ষার দিকটি উল্লেখ করে জনগণের কাছে ভোট চেয়েছেন।

ক্ষমতাসীন ডেমোক্র্যাট দল যথেষ্ট ভোট না পেলে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারাবে। বিরোধীদল রিপাবলিকানের কাছে নিয়ন্ত্রণ চলে যাওয়ার ঝুঁকিও রয়েছে। এরকম কিছু হলে আগামী প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভাবমূর্তি হারাবেন বাইডেন।

যুক্তরাষ্ট্রে নতুন কোনো আইন পাস করানোর জন্য কংগ্রেসের নিয়ন্ত্রণ পাওয়া বাইডেনের জন্য জরুরি। তাই এই নির্বাচনকে গুরুত্বের সঙ্গে দেখা হয়। প্রচারাভিযানের শেষ দিন আজ সোমবারও মাঠে আছেন ট্রাম্প ও বাইডেন।

এ নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য পেনসিলভানিয়া। এই রাজ্যে জয় পেয়ে ২০১৬ সালে ট্রাম্প ও ২০২০ সালে বাইডেন হোয়াইট হাউসে গিয়েছেন। এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্র্যাট জন ফেটারম্যান ও রিপাবলিকান মেহমেত ওজ।

মধ্যবর্তী এই নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের সামনে রয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। এতে তৃতীয়বার রিপাবলিকানের হয়ে লড়তে চান ট্রাম্প।

আরও