আল জাজিরা

ফিলিস্তিনি বন্দিদের মুক্তি ঘিরে নতুন অনিশ্চয়তা, ১২ জনকে নির্বাসনের সিদ্ধান্ত

মুক্তি পেতে যাওয়া ১২ জন ফিলিস্তিনি বন্দিকে অধিকৃত পশ্চিম তীরে ফিরতে দেয়া হবে না, বরং তাদের নির্বাসন দেয়া হবে।

ফিলিস্তিনি বন্দিদের মুক্তি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মুক্তি পেতে যাওয়া ১২ জন ফিলিস্তিনি বন্দিকে অধিকৃত পশ্চিম তীরে ফিরতে দেয়া হবে না, বরং তাদের নির্বাসন দেয়া হবে। জর্ডান থেকে আল জাজিরার সংবাদকর্মী নওর ওদেহ এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরা।

বন্দিদের পরিবারের সদস্যদের গতকাল রোববার গভীর রাতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

সাংবাদিক ওদেহ আরো জানান, যেসব পরিবার তাদের সন্তানদের নির্বাসনের কথা জানতে পেরেছিলেন, তারা গতকালই অধিকৃত পশ্চিম তীর ছেড়ে চলে যেতে চেয়েছিলেন। কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের সে অনুমতি দেয়নি। এ পরিস্থিতিতে এলাকাটিতে আবেগ ও উত্তেজনা বিরাজ করছে।

এছাড়াও, ওদেহ জানিয়েছেন যে, ইসরায়েল কখন গাজায় ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেবে, সে বিষয়েও অনিশ্চয়তা রয়েছে।

আরও