মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার

নির্বাচন আয়োজনের জন্য মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে ১১ সদস্যের কমিশন গঠিত

অন্তর্বর্তী প্রেসিডেন্ট ও এ কমিশনের প্রধান হিসেবে দেশটিতে ভোট আয়োজনের বিষয়টি তদারকি করবেন মিন অং হ্লাইং।

বুধবার তিনি জানিয়েছিলেন, ডিসেম্বরে মিয়ানমারে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে। তবে এখনো এ ভোটগ্রহণের সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি বলে দেশটির রাষ্ট্রায়ত্ত্ব এমআরটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে।

মিয়ানমারের জান্তা সরকার বৃহস্পতিবার দেশটিতে দীর্ঘদিন ধরে চলমান জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। দেশটিতে নির্বাচন আয়োজনের জন্য জান্তাপ্রধান মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে ১১ সদস্যের একটি কমিশন গঠন হয়েছে। অন্তর্বর্তী প্রেসিডেন্ট ও এ কমিশনের প্রধান হিসেবে দেশটিতে ভোট আয়োজনের বিষয়টি তদারকি করবেন মিন অং হ্লাইং। দেশটির রাষ্ট্রায়ত্ত্ব একটি টিভি চ্যানেলের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

মিন অং হ্লাইং এখন অন্তর্বর্তী প্রেসিডেন্টের পাশাপাশি বর্তমানে তাতমাদো প্রধান হিসেবেও নিজেকে বহাল রেখেছেন। বুধবার তিনি জানিয়েছিলেন, ডিসেম্বরে মিয়ানমারে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে। তবে এখনো এ ভোটগ্রহণের সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি বলে দেশটির রাষ্ট্রায়ত্ত্ব এমআরটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এদিকে, ডিসেম্বরে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সামনে রেখে জান্তা সরকার প্রস্তুতি জোরদার করছে। তবে বিরোধী দলগুলো ওই নির্বাচন বর্জন করেছে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এসব পদক্ষেপের সমালোচনা করছে।

এক অভ্যুত্থানের মাধ্যমে ২০২১ সালে মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে মিয়ানমারের ক্ষমতা পুরোপুরি দখল করে নেয় দেশটির সামরিক বাহিনী (তাতমাদো)। সে সঙ্গে, জরুরি অবস্থা জারি করা হয়। এর পর থেকেই দেশটিতে ব্যাপক রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দেয়, যা এক পর্যায়ে রূপ নেয় গৃহযুদ্ধে। দক্ষিণপূর্ব এশিয়ার দেশটি এর পর থেকেই মারাত্মক বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তিন বছরের বেশি সময় পর জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা এল।

আরও