চ্যাটজিপিটিতে মিলল সূত্র, লস অ্যাঞ্জেলেসের দাবানলের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

আগুন লাগার ঠিক আগে সে চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেছিল— ‘যদি তোমার সিগারেট থেকে আগুন লাগে, তবে কি তুমি দোষী?’ তদন্তকারীদের ধারণা, সে আগুনের একটি নির্দোষ কারণ তৈরি করার চেষ্টা করছিল।

লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডসে জানুয়ারিতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের জন্য ২৯ বছর বয়সী জনাথন রিন্ডারনেখ্টকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মকর্তারা। এই অগ্নিকাণ্ডে ১২ জন নিহত হন এবং ৬,০০০-এর বেশি বাড়ি ধ্বংস হয়েছিল। খবর এপি।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, রিন্ডারনেখ্টের ডিজিটাল ডিভাইস থেকে চ্যাটজিপিটি ব্যবহার করে তৈরি একটি ছবি উদ্ধার করা হয়েছে, যেখানে একটি শহর আগুনে জ্বলছে। কর্মকর্তারা বলেন, ছবিটি তদন্তের প্রমাণ হিসেবে গুরুত্বপূর্ণ।

রিন্ডারনেখ্টকে মঙ্গলবার ফ্লোরিডা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আগুনের মাধ্যমে সম্পত্তি ধ্বংসের অভিযোগ আনা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, রিন্ডারনেখ্ট ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। তিনি আগুনের ঘটনার পরপরই ফ্লোরিডায় চলে যায়।

তদন্তকারীরা রিন্ডারনেখ্টের একাধিক ডিজিটাল ডিভাইস থেকে অপরাধের সঙ্গে যুক্ততার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ খুঁজে পেয়েছে। আগুন লাগানোর পাঁচ মাস আগে, ২০২৪ সালের জুলাইয়ে, রিন্ডারনেখ্ট চ্যাটজিপিটিকে একটি 'ডিস্টোপিয়ান পেইন্টিং' তৈরি করতে বলেছিল। সেই চিত্রের বর্ণনায় ছিল— ‘জ্বলন্ত বন এবং আগুন থেকে পালিয়ে আসা মানুষের ভিড়... ধনী ব্যক্তিরা বসে বসে দেখছে পৃথিবী পুড়ছে, আর তারা হাসছে।‘

আগুন লাগার ঠিক আগে সে চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেছিল— ‘যদি তোমার সিগারেট থেকে আগুন লাগে, তবে কি তুমি দোষী?’ তদন্তকারীদের ধারণা, সে আগুনের একটি নির্দোষ কারণ তৈরি করার চেষ্টা করছিল।

অভিযুক্ত রিন্ডারনেখ্ট ফোনে বাইবেল জ্বালিয়ে দেয়ার মতো কন্টেন্টও তৈরি করেছিল। সে লিখেছিল— ‘আমি আক্ষরিক অর্থে আমার বাইবেল পুড়িয়ে দিয়েছি। অসাধারণ লাগছিল। নিজেকে এত স্বাধীন মনে হয়েছিল!’

তদন্ত চলাকালীন সে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে এবং জিজ্ঞাসাবাদের সময় তার ঘাড়ের ধমনী স্পন্দিত হচ্ছিল বলেও জানিয়েছেন তদন্ত কর্মকার্তারা।

আরও