‘যুদ্ধবিরতি এখন জেলেনস্কির হাতে’, পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প

ট্রাম্প ফক্স নিউজকে বলেন, ‘এখন আসল দায়িত্ব প্রেসিডেন্ট জেলেনস্কির। ইউরোপীয় দেশগুলোও ভূমিকা রাখতে পারে, তবে শেষ পর্যন্ত জেলেনস্কিকেই বিষয়টি শেষ করতে হবে।‘

আলাস্কায় অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক ইউক্রেন যুদ্ধ থামাতে কোনো চুক্তি আনতে পারেনি। তবে ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতি এখন মূলত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর নির্ভর করছে। খবর দ্য গার্ডিয়ান।

শুক্রবার প্রায় তিন ঘণ্টার বৈঠকের পর ট্রাম্প ফক্স নিউজকে বলেন, ‘এখন আসল দায়িত্ব প্রেসিডেন্ট জেলেনস্কির। ইউরোপীয় দেশগুলোও ভূমিকা রাখতে পারে, তবে শেষ পর্যন্ত জেলেনস্কিকেই বিষয়টি শেষ করতে হবে।‘ তিনি আরো জানান, জেলেনস্কি ও পুতিনের মধ্যে একটি বৈঠক আয়োজনের কথা হচ্ছে, যেখানে চাইলে তিনি নিজেও উপস্থিত থাকবেন।

যুদ্ধবিরতিতে সমঝোতা না হলেও ট্রাম্প বৈঠককে ‘খুবই ফলপ্রসূ’ বলে বর্ণনা করেছেন। যৌথ সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ‘আমরা অনেক বিষয়ে একমত হয়েছি।‘ পুতিনও ইঙ্গিত দিয়েছেন যে, আলোচনায় একধরনের ‘বোঝাপড়া’ হয়েছে।

অন্যদিকে জেলেনস্কি অভিযোগ করেছেন, বৈঠকের দিনও রাশিয়া পূর্বাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে। তিনি টেলিগ্রামে লিখেছেন, ‘যেদিন আলোচনা হয়, সেদিনও মানুষ হত্যা চলে। যুদ্ধ চলছেই, কারণ মস্কো যুদ্ধ শেষ করার কোনো প্রস্তুতি নেয়নি।‘

আরও