বাংলাদেশকে অভিনন্দন জানাল জাতিসংঘ

স্টিফেন ডুজারিক বলেন, মহাসচিব জাতীয় ঐক্য সুদৃঢ় করা, গণতান্ত্রিক রীতি ও আইনের শাসন সমুন্নত রাখা, সবার মানবাধিকার পূর্ণভাবে নিশ্চিত করা এবং সংখ্যালঘুদের সুরক্ষা দেয়ার আহ্বান জানিয়েছেন।

জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজনের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জেনেভায় এক ব্রিফিংয়ে এ অভিনন্দন জানান।

তিনি বলেন, মহাসচিব জাতীয় ঐক্য সুদৃঢ় করা, গণতান্ত্রিক রীতি ও আইনের শাসন সমুন্নত রাখা, সবার মানবাধিকার পূর্ণভাবে নিশ্চিত করা এবং সংখ্যালঘুদের সুরক্ষা দেয়ার আহ্বান জানিয়েছেন। যাতে বাংলাদেশ তার উত্তরণ পর্বে অগ্রসর হতে পারে এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে পারে।

তিনি আরো বলেন, আমরা একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় বাংলাদেশকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আরও