ইসরায়েল-ইরান সংঘাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হোয়াইট হাউজে সাংবাদিকদের বলেন, পুতিন এ বিষয়ে সহায়তা করতে চেয়েছিলেন, তবে তিনি (ট্রাম্প) তাকে আগে ইউক্রেন যুদ্ধ মেটানোর আহ্বান জানিয়েছেন। খবর আল জাজিরা।
ট্রাম্প বলেন, তিনি আসলে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন, আমি বলি, আমার একটা উপকার করুন, আগে নিজের ব্যাপারটা মিটিয়ে নিন। চলুন আগে রাশিয়ার বিষয়টা মেটানো যাক, ঠিক আছে?
এ মন্তব্যের মাধ্যমে ট্রাম্প স্পষ্টভাবে জানান, অন্য কোথাও হস্তক্ষেপের আগে পুতিনের উচিত রাশিয়া-ইউক্রেন সংঘাতের সমাধান করা।