অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নীতির ক্ষুদ্র অর্থনৈতিক ভিত্তি’ নিয়ে কাজের জন্য হল ও উডফোর্ডকে এ সম্মান দেয়া হয়েছে। অর্থনীতিকে স্থিতিশীল রাখতে নেওয়া নীতিগুলোকে আরো কার্যকর করতে প্রচলিত অর্থনৈতিক মডেলকে কীভাবে নতুন করে সাজানো যায়, তা দেখিয়েছেন এই দুই অর্থনীতিবিদ।

এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড। সামষ্টিক অর্থনীতির (ম্যাক্রো-ইকোনমি) স্থিতিশীলতা নীতির ক্ষুদ্র অর্থনৈতিক ভিত্তি নিয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাদের এ পুরস্কার দেয়া হয়েছে।

আজ সোমবার বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস তাদের নাম ঘোষণা করে। আলফ্রেড নোবেলের স্মরণে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক (সভারিয়েস রিক্সব্যাংক) অর্থনীতিবিজ্ঞানে এ পুরস্কার দিল।

এ সংক্রান্ত বিবৃতিতে বলা হয়েছে, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নীতির ক্ষুদ্র অর্থনৈতিক ভিত্তি’ নিয়ে কাজের জন্য হল ও উডফোর্ডকে এ সম্মান দেয়া হয়েছে। অর্থনীতিকে স্থিতিশীল রাখতে নেওয়া নীতিগুলোকে আরো কার্যকর করতে প্রচলিত অর্থনৈতিক মডেলকে কীভাবে নতুন করে সাজানো যায়, তা দেখিয়েছেন এই দুই অর্থনীতিবিদ।

সাধারণত মূল্যস্ফীতি, উৎপাদন ও ভোগের মতো সামষ্টিক অর্থনৈতিক সূচকের মধ্যে পরিসংখ্যানগত সম্পর্কের ওপর ভিত্তি করে অর্থনৈতিক মডেল তৈরি করা হয়। তবে হল ও উডফোর্ড ভিন্ন পথ বেছে নিয়েছেন। তারা এসব মডেলকে ক্ষুদ্র অর্থনীতির ভিত্তির ওপর গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন।

এই পদ্ধতিতে অর্থনীতির সামগ্রিক চিত্র বোঝার পাশাপাশি ব্যক্তি ও প্রতিষ্ঠান কীভাবে সিদ্ধান্ত নেয়, সেটিও বিবেচনায় নেয়া হয়। অসংখ্য পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানের নেয়া এসব সিদ্ধান্ত সম্মিলিতভাবে কীভাবে পুরো অর্থনীতিকে প্রভাবিত করে, তা বোঝার মাধ্যমে সামষ্টিক অর্থনীতির গতিপ্রকৃতি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন তারা। তাদের এই গবেষণা অর্থনীতিকে স্থিতিশীল রাখার নীতি, বিশেষ করে সামষ্টিক অর্থনৈতিক নীতি প্রণয়ন ও বিশ্লেষণের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছে।

আরও