‘ইমরান খান এখনো ট্রেডমিলে দৌড়ান’, গুঞ্জন উড়িয়ে দিলেন পাকিস্তানের তথ্যমন্ত্রী

সাংবাদিকদের সামনে তারার বলেন, ‘তিনি একদম ভালো আছেন। প্রতিদিন এক ঘণ্টা ট্রেডমিলে দৌড়ান। কোনো সমস্যাই নেই।’ তিনি আরো দাবি করেন, ইমরান খান ‘বিশেষ সুবিধাপ্রাপ্ত বন্দি’ এবং ‘পাঁচ-তারকা হোটেলের মতো’ সুবিধা পাচ্ছেন কারাগারে।

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুঞ্জন জোরালোভাবে উড়িয়ে দিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। মন্ত্রী দাবি করেছেন যে, ইমরান খান ‘সম্পূর্ণ সুস্থ ও সতেজ’ আছেন এবং রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে কোনো সমস্যা নেই। খবর আরব নিউজ।

গত সপ্তাহে সোশ্যাল মিডিয়া ও কয়েকটি আফগান প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে যে, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি অবস্থায় ইমরান খান মারা গেছেন। এ গুঞ্জনকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেন ইমরানের বোন আলিমা খানম এবং নুরিন নিয়াজি।

তবে সাংবাদিকদের সামনে তারার বলেন, ‘তিনি একদম ভালো আছেন। প্রতিদিন এক ঘণ্টা ট্রেডমিলে দৌড়ান। কোনো সমস্যাই নেই।’ তিনি আরো দাবি করেন, ইমরান খান ‘বিশেষ সুবিধাপ্রাপ্ত বন্দি’ এবং ‘পাঁচ-তারকা হোটেলের মতো’ সুবিধা পাচ্ছেন কারাগারে।

ইমরানের পরিবার ও আইনজীবীরা অভিযোগ করেছেন যে, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও সরকার তাদেরকে এক মাস ধরে ইমরানের সঙ্গে সাক্ষাৎ করতে দিচ্ছে না। তারা দাবি করছেন, ইমরানকে প্রায় এক মাস আলাদা করে রাখা হয়েছে এবং মৌলিক অধিকার থেকেও বঞ্চিত করা হচ্ছে। পাকিস্তান সরকার ও কারা কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে।

অন্যদিকে, ইমরান খানের পরিবার ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে। পিটিআই সিনেটর খুররম জিশান দাবি করেন, ইমরান খানকে প্রায় এক মাস ধরে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এই বিচ্ছিন্নতা হলো ইমরান খানের ওপর দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ সৃষ্টির কৌশল। ক্ষমতাসীনরা তার জনপ্রিয়তায় ভীত, তাই তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ করতে দেয়া হচ্ছে না।

আরও