ইসরায়েল গাজাকে শিশুদের কবরস্থান বানিয়ে ফেলেছে: ফিলিপ লাজারিনি

ইসরায়েলি বাহিনী ধ্বংসযজ্ঞ চালিয়ে গাজাকে শিশুদের কবরস্থান এবং ক্ষুধার্ত মানুষের স্থান বানিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি। তিনি আরো বলেন, ইসরায়েল গাজায় সবচেয়ে নিষ্ঠুর ও ম্যাকিয়াভেলীয় কৌশলে হত্যাযজ্ঞ চালাচ্ছে। গাজা এখন শিশু ও অনাহারে মারা যাওয়া মানুষের কবরস্থান হয়ে উঠেছে।

লাজারিনি বলেন, ইসরায়েলি বাহিনীর হামলা তীব্রতর হওয়ায় গাজায় খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। এই অঞ্চলে সর্বত্রই অনাহারের চিহ্ন স্পষ্ট হয়ে ওঠেছে।

উত্তর গাজার জাবালিয়া আন-নাজলায় হালিমাহ আল-সাদিয়্যাহ স্কুলে ইসরায়েলি বোমা হামলায় অনেক মানুষ নিহত হয়েছে। তাদের মধ্যে বহু শিশুও রয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত অন্তত ৫৭ হাজার ৭৬২ জন নিহত এবং ১ লাখ ৩৭ হাজার ৬৫৬ জন আহত হয়েছে।

আরও