আমেরিকান ঘাঁটিতে হামলা ইরানের সফলতা, প্রয়োজনে পুনরাবৃত্তিও হতে পারে: খামেনি

সম্প্রতি যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান।

ইরানের বিরুদ্ধে যেকোনো ভবিষ্যৎ আগ্রাসনের জন্য চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেন, প্রয়োজনে আবারও আমেরিকার সামরিক ঘাঁটিতে হামলা চালানো হতে পারে। বুধবার (২৫ জুন) দেয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।

খামেনি বলেন, ‘আমাদের জন্য যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে পৌঁছে আঘাত হানা একটি বড় সাফল্য। ভবিষ্যতে যদি কোনো আগ্রাসন হয়, তবে এমন হামলা আবারও ঘটতে পারে।’

তিনি বলেন, ‘ইরানের বিরুদ্ধে শত্রুরা ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা পারমাণবিক ইস্যুর অজুহাত হিসেবে ব্যবহার করে। তারা মূলত আমাদের আত্মসমর্পণ করাতে চায়। তারা চায় আমরা মাথানত করি। কিন্তু ইরান কখনো তা করবে না।’

সম্প্রতি যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। এই হামলাগুলো ছিল ইসরায়েলের সহযোগিতায় পরিচালিত এক মার্কিন-সমর্থিত অভিযানের জবাব হিসেবে। ইরানের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, তাদের ভূখণ্ডে বা স্বার্থে হস্তক্ষেপ হলে কঠোর জবাব দেয়া হবে।

আরও