সৌদি আরবে নভেম্বরে মূল্যস্ফীতি নেমে এসেছে ১ দশমিক ৯ শতাংশে। আগের দুই মাসে এ হার ছিল ২ দশমিক ২ শতাংশ। দেশটির পরিসংখ্যান সংস্থা জেনারেল অথরিটি ফর স্ট্যাটিসটিকসের (জিএসট্যাট) তথ্য অনুযায়ী, আগস্টে সৌদি আরবে মূল্যস্ফীতি ছিল ২ দশমিক ৩ শতাংশ। এরপর নভেম্বরে প্রথমবারের মতো তা ২ শতাংশের নিচে নেমেছে। মূল্যস্ফীতিতে সবচেয়ে বড় প্রভাব ফেলেছে দেশটির আবাসন খাত। নভেম্বরে সৌদি আরবে আবাসন খাতের প্রকৃত ভাড়া বেড়েছে ৫ দশমিক ৪ শতাংশ। একই সময়ে খাদ্য ও পানীয়র দাম বেড়েছে ১ দশমিক ৩ শতাংশ। পরিবহন খাতে এ হার ১ দশমিক ৫ শতাংশ। খবর আরব নিউজ