ক্রেমলিন ঘনিষ্ঠদের ৩ হাজার কোটি ইউরোর সম্পদ জব্দ ইইউর

রাশিয়ার ধনকুবের এবং ক্রেমলিনের সঙ্গে সম্পর্ক আছে এমন ব্যক্তিদের প্রায় ৩ হাজার ২৬০ কোটি মার্কিন ডলারের সম্পদ জব্দ করেছে ইউরোপীয় ইউনিয়ন সরকার। ইউক্রেনে রাশিয়া হামলা চালানোর সময় থেকে এখন পর্যন্ত এ পরিমাণ সম্পদ জব্দ করা হয়েছে। আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে ইউরোপীয় কমিশন। খবর রয়টার্স।

রাশিয়ার ধনকুবের এবং ক্রেমলিনের সঙ্গে সম্পর্ক আছে এমন ব্যক্তিদের ৩ হাজার কোটি ইউরো বা ৩ হাজার ২৬০ কোটি ডলারের সম্পদ জব্দ করেছে ইউরোপীয় ইউনিয়ন । ইউক্রেনে রাশিয়া হামলা চালানোর সময় থেকে এখন পর্যন্ত এ পরিমাণ সম্পদ জব্দ করা হয়েছে। খবর রয়টার্স।

জব্দ সম্পদের মধ্যে রয়েছে প্রমোদতরী, হেলিকপ্টার ও চিত্রকর্ম। আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে ইউরোপীয় কমিশন।  এছাড়া প্রায় ২১ হাজার ২৭০ কোটি মার্কিন ডলারের লেনদেন ব্লক করা হয়েছে।

কমিশন আরো জানিয়েছে, আইনি বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়নের অন্তর্গত ২৭টি দেশের মধ্যে মাত্র অর্ধেক সংখ্যক দেশ এখন পর্যন্ত সম্পদ জব্দ করার পদক্ষেপ নিয়েছে। তবে যে দেশগুলো শুধু অলিগার্কদের সম্পদের তথ্য দিয়েছে সেগুলোর নাম তালিকাভুক্ত করেনি সংস্থাটি।

তবে রুশ অলিগার্কদের সম্পদের আনুমানিক মোট মূল্য সংস্থাটির জানা নেই। শুধু নেদারল্যান্ডেই নিষেধাজ্ঞার আওতায় থাকা ধনকুবেরদের ২ হাজার ২৯৭ কোটি মার্কিন ডলারের সম্পদ রয়েছে। ফলে জব্দকৃত সম্পদের পরিমাণ ইউরোপে অলিগার্কদের মোট সম্পদের তুলনায় সামান্যও হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরও