ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত: যুদ্ধবিরতির আহ্বান বাইডেনের

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ইসারায়েলের বিমান হামলায় এ পর্যন্ত ২১২ ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু হয়েছে।

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার চলমা সহিংসতার অষ্টম দিনে এসে যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বিবিসি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোন আলাপে বাইডেন বলেন, যুদ্ধ বন্ধে মিশরসহ অন্যান্য দেশকে সঙ্গে নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিবৃতি দেয়ার প্রক্রিয়া আবারো ঠেকিয়ে দিয়েছে যক্তরাষ্ট্র। তাদের আপত্তির কারণে রোববার নিরাপত্তা পরিষদের বৈঠক থেকে আদতে কোনো ফলাফল পাওয়া যায়নি।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত দ্বিতীয় সপ্তাহে পা দিয়েছে। এখন পর্যন্ত এ সংঘাত বন্ধ হওয়ার  কোনো আলামত দেখা যায়নি।

এদিকে আজ মঙ্গলবার সকালে গাজায় ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ইসরায়েলের অভ্যন্তরে গত রাতে কয়েক ডজন রকেট হামলা চালায় ফিলিস্তিন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ইসারায়েলের বিমান হামলায় এ পর্যন্ত ২১২ ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে প্রায় ১০০ জন নারী ও শিশু রয়েছে। ইসরায়েলের স্বাস্থ্য সেবা বিভাগের পক্ষ থেকে বলা হয়, যুদ্ধে এখন পর্যন্ত ১০ ইসরায়েলি নিহত হয়েছে। তাদের মধ্যে দুইজন শিশুও ছিল।

ইসরায়েলের দাবি, আজ গাজায় অন্তত ১৫০ জন ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছেন। তবে হামাসের পক্ষ থেকে নিহত হওয়া যোদ্ধাদের সংখ্যা জানানো হয়নি।

বিবৃতিতে আরো বলা হয়, আলাপকালে প্রেসিডেন্ট বাইডেন যুদ্ধবিরতির জন্য তার সহযোগিতার দিক তুলে ধরেন। পাশাপাশি সহিংসতার সমাপ্তি টানতে মিশরসহ অন্যান্য সহযোগী দেশগুলোর সঙ্গে যুক্ত হয়ে কাজ করার বিষয়েও আলোচনা করেছেন।

আরও