বাংলাদেশ-চীন আলোচনায় নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল

তিস্তা নদীর উন্নয়ন প্রকল্পে চীনের সহায়তার প্রতিশ্রুতির বিষয়েও প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের উন্নয়নমূলক সহযোগিতা একটি পারস্পরিক সম্মত রূপরেখার মাধ্যমে পরিচালিত হয়, যা নিয়মিত পর্যালোচনা করা হয়ে থাকে। তিনি আরো বলেন, এ বিষয়ে ভারত আগেই বাংলাদেশের কাছে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, চীন থেকে জে-১০সিই বহুমুখী যুদ্ধবিমান কেনার সম্ভাব্য বিষয়ে চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা এবং চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোরের জন্য বেইজিংয়ের প্রস্তাবের প্রতিবেদনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। আজ শুক্রবার মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এমন মন্তব্য করেছেন তিনি।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরে নিয়ে সাংবাদিকদের প্রশ্নে জবাবে রণধীর বলেন, প্রতিবেশী দেশগুলোর যেকোনও ধরনের অগ্রগতি ও কূটনৈতিক কর্মকাণ্ডের ওপর ভারত সার্বক্ষণিক ও নিবিড় নজর রাখছে। আমাদের প্রতিবেশের এ জাতীয় সব ধরনের ঘটনাপ্রবাহ আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি এবং প্রয়োজন অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করি।

তিস্তা নদীর উন্নয়ন প্রকল্পে চীনের সহায়তার প্রতিশ্রুতির বিষয়েও প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের উন্নয়নমূলক সহযোগিতা একটি পারস্পরিক সম্মত রূপরেখার মাধ্যমে পরিচালিত হয়, যা নিয়মিত পর্যালোচনা করা হয়ে থাকে। তিনি আরো বলেন, এ বিষয়ে ভারত আগেই বাংলাদেশের কাছে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে।

রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের প্রতি সামগ্রিক দৃষ্টিভঙ্গি নির্ধারণের ক্ষেত্রে ভারত এ ধরনের সব সম্পর্কিত ঘটনাপ্রবাহকে বিবেচনায় রাখবে।

আরও