আলোচনায় রাজি হলেও আগ্রাসনের দাবিতে অটল রাশিয়া, ট্রাম্পের আল্টিমেটাম উপেক্ষা

দিমিত্রি পেসকভ জানান, ইউক্রেনকে রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলো থেকে সরে যেতে হবে এবং ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে। তবে এসব শর্ত ইউক্রেন ও তার মিত্ররা সরাসরি প্রত্যাখ্যান করেছে।

রাশিয়া জানিয়েছে, তারা ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় আগ্রহী, তবে নিজস্ব যুদ্ধলক্ষ্য অর্জন তাদের প্রধান অগ্রাধিকার। রোববার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘আমাদের লক্ষ্য স্পষ্ট – এবং তা অর্জনই মূল বিষয়।‘ খবর দ্য গার্ডিয়ান।

দিমিত্রি পেসকভ জানান, ইউক্রেনকে রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলো থেকে সরে যেতে হবে এবং ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে। তবে এসব শর্ত ইউক্রেন ও তার মিত্ররা সরাসরি প্রত্যাখ্যান করেছে।

কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে ৫০ দিনের সময়সীমা দিয়ে হুঁশিয়ারি দেন যে, ওই সময়ের মধ্যে শান্তিচুক্তি না হলে রাশিয়ার ওপর কঠোর শুল্ক আরোপ করা হবে। একইসঙ্গে তিনি ইউক্রেনে মার্কিন অস্ত্র সরবরাহ পুনরায় সক্রিয় করার ঘোষণাও দেন। তারই প্রতিক্রিয়ায় এই আল্টিমেটাম প্রত্যাখ্যান করেছে রাশিয়া।

এরইমধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, তারা শান্তি আলোচনার নতুন প্রস্তাব দিয়েছেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আলোচনা অনুষ্ঠিত হলেও এখনো তারিখ নির্ধারণ হয়নি। তবে ইস্তানবুলই সম্ভবত আলোচনার স্থান থাকবে।

আরও