ইউনিসেফের আশঙ্কা

গাজায় দেখা দিচ্ছে মানবসৃষ্ট খরা, পিপাসায় মারা যাবে শিশুরা

গাজার মাত্র ৪০ শতাংশ পানি সরবারাহ কেন্দ্র এখনও কোনো রকমে সচল রয়েছে। বাকিগুলো পুরোপুরি অচল হয়ে পড়েছে।

ইসরায়েলি অবরোধ ও লাগাতার হামলার মুখে থাকা গাজা উপত্যকা এখন এক ভয়াবহ মানবসৃষ্ট খরার মধ্যে রয়েছে। যেখানে ধ্বংস হয়ে পড়েছে পুরো পানি সরবরাহ ব্যবস্থা। এ অবস্থায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। খবর আল জাজিরা।

‘শিশুরা পিপাসায় মারা যেতে শুরু করবে,’ জেনেভায় সাংবাদিকদের সামনে এমন সতর্কবার্তা দেন ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার।

তিনি জানান,গাজার মাত্র ৪০ শতাংশ পানি সরবারাহ কেন্দ্র এখনও কোনো রকমে সচল রয়েছে। বাকিগুলো পুরোপুরি অচল হয়ে পড়েছে।

আরও