বাজার নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক ডিম আমদানি করবে যুক্তরাষ্ট্র

এক বছরে দেশটিতে ডিমের দাম ৬৫ শতাংশেররও বেশি বেড়েছে এবং ২০২৫ সালে এটি ৪১ শতাংশ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

দেশের অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণে তুরস্ক-দক্ষিণ কোরিয়া থেকে বিপুল সংখ্যক ডিম আমদানি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ ব্যাপারে আরো বেশ কয়েকটি দেশের সঙ্গে আলোচনাও চালিয়ে যাচ্ছেন তারা। শনিবার (২২ মার্চ) ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, আমরা স্বল্পমেয়াদে লাখ লাখ ডিম আমদানির কথা বলছি।

সম্প্রতি বার্ড ফ্লুর প্রভাবে যুক্তরাষ্ট্রজুড়ে ডিমের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ভাইরাস শনাক্ত হলেই খামারে থাকা লাখ লাখ মুরগী হত্যা করতে বাধ্য হচ্ছেন দেশটির খামারিরা। এর প্রভাবে দেশের বাজার ডিমের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। ফলে সেখানে চাহিদার সঙ্গে যোগানের সামঞ্জস্য রাখা যাচ্ছে না।

যুক্তরাষ্ট্রের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালে সেখানে বার্ড ফ্লুর প্রাদুর্ভাবের পর ১৬ কোটি ২০ লাখ মুরগী, টার্কি এবং অন্যান্য পাখি নিধন করা হয়। আর বিবিসি বলছে, এক বছরে দেশটিতে ডিমের দাম ৬৫ শতাংশেররও বেশি বেড়েছে এবং ২০২৫ সালে এটি ৪১ শতাংশ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

দেশের বাজারে ডিমের সরবরাহ নিশ্চিতে ও দাম নিয়ন্ত্রণে অন্য দেশের সঙ্গে আলোচনা হচ্ছে জানালেও ঠিক কোন কোন দেশের সঙ্গে তা চলছে, সে বিষয়ে কিছু জানাননি ব্রুক রোলিন্স। তিনি বলেন, যখন আমাদের মুরগির সংখ্যা বাড়বে এবং আমাদের এই শিল্পের উৎপাদন আবার শুরু হবে। আশা করি কয়েক মাসের মধ্যেই আমরা আমাদের অভ্যন্তরীণ ডিমের উৎপাদনে ফিরে যেতে পারবো।

আরও