তৃতীয় রাজনৈতিক দল চান ৬২% মার্কিন

যুক্তরাষ্ট্রের প্রধান দুই দলের কর্মকাণ্ড নিয়ে অসন্তুষ্ট অধিকাংশ আমেরিকান। তারা তৃতীয় কোনো বৃহৎ রাজনৈতিক দলের উত্থানের অপেক্ষায় আছেন। সম্প্রতি প্রকাশিত গ্যালাপের সমীক্ষায় দেখা যাচ্ছে, প্রায় দুই তৃতীয়াংশ মার্কিন একটি তৃতীয় বৃহৎ রাজনৈতিক দল চান। কারণ হিসেবে তারা বলছেন, প্রধান দুই দল বিপাবলিকান পার্টি ও ডেমোক্র্যাটিক পার্টি ‘এতোটাই অনুল্লেখযোগ্য কাজ করেছে যে তারা যুক্তরাষ্ট্রের জনগণের প্রতিনিধিত্ব করে না।’

যুক্তরাষ্ট্রের প্রধান দুই দলের কর্মকাণ্ড নিয়ে অসন্তুষ্ট অধিকাংশ আমেরিকান। তারা তৃতীয় কোনো বৃহৎ রাজনৈতিক দলের উত্থানের অপেক্ষায় আছেন। 

সম্প্রতি প্রকাশিত গ্যালাপের সমীক্ষায় দেখা যাচ্ছে, প্রায় দুই তৃতীয়াংশ মার্কিন একটি তৃতীয় বৃহৎ রাজনৈতিক দল চান। কারণ হিসেবে তারা বলছেন, প্রধান দুই দল বিপাবলিকান পার্টি ও ডেমোক্র্যাটিক পার্টি ‘এতোটাই অনুল্লেখযোগ্য কাজ করেছে যে তারা যুক্তরাষ্ট্রের জনগণের প্রতিনিধিত্ব করে না।’

গ্যালাপের এ সমীক্ষা প্রতিবেদন প্রকাশিত হয়েছে গতকাল সোমবার।  সমীক্ষায় অংশগ্রহণকারী ৬২ শতাংশ মার্কিন মনে করছেন, তৃতীয় কোনো বৃহৎ রাজনৈতিক দল দরকার। যেখানে মাত্র ৩৩ শতাংশ মনে করেন, বিদ্যমান প্রধান দুই দল সংখ্যাগরিষ্ঠ আমেরিকানের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করার মতো যথেষ্ট কাজ করে।

২০০৩ সাল থেকেই বিষয়টি নিয়ে নিয়মিত জরিপ করে আসছে গ্যালাপ।  কিন্তু বিদ্যমান রাজনৈকিত দলের ওপর বিতশ্রদ্ধ মানুষের হার এটিই সর্বাধিক।  এই সমীক্ষায় যে পরিমান মানুষ বর্তমান রাজনৈতিক দলগুলোকে যথেষ্ট ও উপযুক্ত বলে মনে করছে এটিও দ্বিতীয় সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। যেখানে ২০১৩ সালের অক্টোবরে এমন মনোভাবের মানুষ ছিলেন ২৬ শতাংশ।

দুই দলের পক্ষে ভালো রেটিংও ৫০ শতাংশের নিচে।  যেখানে ডেমোক্র্যাটিক পার্টির পক্ষে রেটিং দিয়েছেন ৪৮ শতাংশ মার্কিন। আর রিপাবলিকান পার্টির পক্ষে ৩৭ শতাংশ।

আবার ১০ জনের মধ্যে চার জন রিপাবলিকান চান, ট্রাম্প যুগ শেষে তাদের দল আরো বেশি রক্ষণশীল হোক। তবে ৩৪ শতাংশ আশা করেন দল যেমন আছে তেমনি থাকবে এবং ২৪ শতাংশ মনে করেন দল আরো উদারপন্থি হবে। 

এক্ষেত্রে ডেমোক্র্যাটদের মধ্যে স্পষ্ট বিভক্তি দেখা গেছে।  ৩৪ শতাংশ ডেমোক্র্যাট চান তাদের দল আরো বামঘেঁষা হোক। আর ৩৪ শতাংশ চান যেমন আছে তেমনটিই থাকুক আর ৩১ শতাংশ চান দল ডানপন্থার দিকে ঝুঁকে যাক।

গ্যালাপ এই জনমত জরিপটি করেছে ৫০টি অঙ্গরাজ্য এবং ওয়াশিংটন ডিসির ৯০৬ জন প্রাপ্তবয়স্ক মার্কিনের মতামতের ভিত্তিতে। ২১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত এই জরিপ করা হয়েছে।

সূত্র: দ্য হিল

আরও