সাত বছর পর চীনে মোদি, শি’র সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা শুরু

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিয়ানজিন শহরে তাদের দ্বিপাক্ষিক বৈঠক শুরু করেছেন। এই বৈঠককে দুই দেশের মধ্যে উত্তেজনা কমানো এবং সম্পর্ক স্বাভাবিক করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। খবর রয়টার্স।

প্রায় সাত বছর পর ভারতের প্রধানমন্ত্রী মোদি চীনে এসেছেন। তিনি এখানে দুই দিনের সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে অংশ নিচ্ছেন। এই সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ মধ্য এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের নেতারাও উপস্থিত আছেন। এই বিশাল সমাবেশকে গ্লোবাল সাউথ-এর একটি শক্তিশালী জোটের প্রতিফলন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আরও