গাজা সিটিতে অভিযান স্থগিতের নির্দেশ ইসরায়েলের: টাইমস অব ইসরায়েল

আর্মি রেডিওর খবরে বলা হয়, ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে রাতভর আলোচনার পর এই নির্দেশ জারি করা হয়েছে। এই আদেশে স্থলভাগে সৈন্যদের কার্যক্রমকে 'সর্বনিম্ন' পর্যায়ে নামিয়ে আনতে এবং শুধুমাত্র প্রতিরক্ষামূলক কৌশল অবলম্বন করতে বলা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির পর গাজা সিটিতে আক্রমণাত্মক অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েলি রাজনৈতিক নেতৃত্ব। ইসরায়েলের আর্মি রেডিও ও সরকারি সম্প্রচারমাধ্যম কান-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর টাইমস অব ইসরায়েল।

আর্মি রেডিওর খবরে বলা হয়, ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে রাতভর আলোচনার পর এই নির্দেশ জারি করা হয়েছে। এই আদেশে স্থলভাগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সৈন্যদের কার্যক্রমকে 'সর্বনিম্ন' পর্যায়ে নামিয়ে আনতে এবং শুধুমাত্র প্রতিরক্ষামূলক কৌশল অবলম্বন করতে বলা হয়েছে।

আর্মি রেডিওর সামরিক ও নিরাপত্তা বিষয়ক প্রতিবেদক দরন কাদোশ তার এক্স অ্যাকাউন্টে দেয়া পোস্টেও এ কথা জানিয়েছেন।

এদিকে, কান ব্রডকাস্টার রিপোর্ট করেছে যে ট্রাম্পের পরিকল্পনা নিয়ে আলোচনা শীঘ্রই অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হামাসের হাতে আটক জিম্মিদের মুক্ত করতে এবং প্রায় দুই বছর ধরে চলা সংঘাতের সমাপ্তি টানতে ইসরায়েলের প্রতি গাজায় হামলা বন্ধের আহ্বান জানানোর পরপরই এই নির্দেশ এলো। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প ইসরায়েলের প্রতি অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন। যুক্তি হিসেবে তিনি বলেন, 'জিম্মিদের নিরাপদে ও দ্রুত মুক্ত করার জন্য এই মুহূর্তের পরিস্থিতি খুবই বিপজ্জনক। এরইমধ্যে বিশদ আলোচনা শুরু হয়েছে।'

আরও