মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে ইসরায়েলই সবচেয়ে বড় বাধা: এরদোয়ান

গত ১৩ জুন ভোরে ইরানে হামলা শুরু করে ইসরায়েল। তাদের অভিযোগ, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছে পৌঁছে গেছে। এর জবাবে পাল্টা হামলা করে ইরান। এরপর থেকেই দুই দেশই দেশ হামলা ও পাল্টা হামলা চালিয়েছে। তবে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা বলছে, ইরানের পারমাণবিক অস্ত্র বানানোর কাছাকাছি পৌঁছানোর কোনো প্রমাণ তাদের কাছে নেই।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, ইরানের ওপর ইসরায়েলের হামলার উদ্দেশ্য ছিল ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান পারমাণবিক আলোচনাকে ব্যাহত করা। শনিবার (২১ জুন) তুরস্কের ইস্তাম্বুল শহরে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) কূটনীতিদের সম্মেলন দেয়া বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। খবর আল-জাজিরার।

এ সময় তিনি বলেন, এই ঘটনা প্রমাণ করে, নেতানিয়াহু ও তার সরকার কোনো সমস্যার কূটনৈতিক সমাধান চান না।

তিনি আরো বলেন, নেতানিয়াহু ও তার নেতৃত্বাধীন সরকারই আঞ্চলিক শান্তির পথে সবচেয়ে বড় বাধা। তার (নেতানিয়াহু) জায়নবাদী বাসনা শুধু আমাদের অঞ্চলই নয়, বরং পুরো বিশ্বকে এক ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিতে চায়।

এ পরিস্থিতিতে তিনি মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান, তারা যেন আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবনার ভিত্তিতে ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে আরো সক্রিয় ভূমিকা পালন করে।

আরও