গাজায় নিহত ১৭০ সাংবাদিক ‘সন্ত্রাসী’—ইসরায়েলের দাবি নাকচ জাতিসংঘের বিশেষ দূতের

ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তাদের তদন্তে দেখা গেছে, যারা ‘সাংবাদিক হিসেবে পরিচয় দিয়েছিলেন’, তারা আসলে হামাস, ইসলামিক জিহাদ এবং গাজার অন্যান্য ‘সন্ত্রাসী সংগঠনের’ সদস্য ছিলেন

গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ১৭০ সাংবাদিক ‘সন্ত্রাসী’ ছিলেন বলে দাবি করেছে ইসরায়েল। এ দাবি নাকচ করেছেন অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের স্পেশাল র‍্যাপোর্টার ফ্রান্সেসকা আলবানিজ। তিনি বলেছেন, এই দাবির পক্ষে ইসরায়েলের কাছে ‘এক টুকরো প্রমাণও নেই’। খবর আল জাজিরা।

ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তাদের তদন্তে দেখা গেছে, যারা ‘সাংবাদিক হিসেবে পরিচয় দিয়েছিলেন’, তারা আসলে হামাস, ইসলামিক জিহাদ এবং গাজার অন্যান্য ‘সন্ত্রাসী সংগঠনের’ সদস্য ছিলেন।

এর পরিপ্রেক্ষিতে এক্সে দেয়া এক পোস্টে আলবানিজ বলেন, সাংবাদিকরা সামরিক কর্মকাণ্ডে অংশ নিয়েছিলেন—ইসরায়েলের এই দাবির পক্ষে প্রমাণ ‘শূন্য’। এ বিষয়ে তিনি শিগগিরই একটি প্রতিবেদন প্রকাশ করবেন বলেও জানান।

তিনি লিখেছেন, ‘পশ্চিমা সংবাদমাধ্যম যখন বিষয়টি যথাযথভাবে যাচাই করতে শুরু করেছে, তখন বর্ণবাদী ইসরায়েল অপপ্রচার আরো বাড়িয়ে তুলছে। এমনকি সেনাবাহিনীর একটি “বৈধতা প্রতিষ্ঠা সেল” রয়েছে, যারা গণহত্যাকে ন্যায্যতা দিতে গল্প তৈরি করে। আমার পরবর্তী প্রতিবেদনে আমি এর সবকিছু তুলে ধরব।’

আরও