যুক্তরাষ্ট্রকে ৭ দিনের সময় দিয়েছে ইরান

আরাগচি বলেন, পাকিস্তান ও কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় শর্ত পূরণের জন্য সাত দিনের একটি উদ্যোগের প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, এ সময়ের মধ্যে ওয়াশিংটন তেহরানের শর্ত মেনে না নিলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধই থাকবে।

মঙ্গলবার (২০ অক্টোরব) ইরাকের টেলিভিশন চ্যানেল আল ইখবারিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

আরাগচি বলেন, পাকিস্তান ও কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান। তিনি জানান, ইরানের প্রস্তাবিত সাত দিনের পরিকল্পনা অনুযায়ী, ষষ্ঠ দিনে পুরোপুরি খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি। তবে এর জন্য যুক্তরাষ্ট্রকে ইরানের শর্তগুলো মেনে নিতে হবে। আরাগচির দাবি, ওয়াশিংটন শর্তগুলোতে সম্মতি জানিয়েছে, কিন্তু এর সঙ্গে আরো কিছু বিষয় যুক্ত করতে চাইছে।

তিনি বলেন, ‘আলোচনার টেবিল এখনো রয়েছে।’ যুক্তরাষ্ট্র শর্তগুলো মেনে চললে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেয়া হবে। এরপর চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো পর্যন্ত আলোচনা চলবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, অন্য বিষয়ে আলোচনায় যাওয়ার আগে ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় যুক্তরাষ্ট্রকে নিজেদের সব প্রতিশ্রুতি পূরণ করতে হবে।

আরও